নিউইয়র্কে বাস দুর্ঘটনায় নিহত ৩ জন, আহত ১৬ জন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পার্শ্ববর্তী রাস্তায় আছড়ে পড়লে একজন পথচারীসহ ৩ জন নিহত হয়েছে। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও জানান, এ ঘটনার খবর পেয়ে তিনি খুব মর্মাহত ছিলেন। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন নির্দোষ পথচারীও ছিল। ব্লাসিও আরও জানান, এই দুর্ঘটনায় একটি পার্শ্ববর্তী ভবন বিধ্বস্ত হয়।
ইতিমধ্যে তদন্তকারীরা এই দুর্ঘটনার তদন্ত করা শুরু করে দিয়েছে জানিয়েছেন মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান জো লোটা। লোটা জানান, ‘ আমরা চাই এই দুর্ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত করে দেখতে যাতে করে এরকম ঘটনা ভবিষ্যতে আর না ঘটে।‘
স্থানীয় কর্মকর্তারা জানান, এই দুর্ঘটনাটি গতকাল ৬টা ১৫ মিনিটে ঘটেছে এবং এতে বাসের ড্রাইভারও নিহত হয়েছে। এছাড়া আরও ১৬ জন যাত্রী আহত হয়েছে। সূত্র : এপি নিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








