Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা’র আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: September 19, 2017 | 11:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকা ইনক্’র বনভোজন। গত ১৭ সেপ্টেম্বর রোববার অনুষ্ঠিত এ বনভোজনে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত ওসমানীনগরের নারী-পুরুষ-শিশু-কিশোররা দিনভর প্রাকৃতিক সোৗন্দর্যমন্ডিত এস্টেরিয়া পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন। প্রাণের আমেজে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনে ওসমানীনগর ছাড়াও বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন। সপরিবারে অংশ নেয়া এই বনভোজন ওসমানীনগর প্রবাসীদের মিলন মেলায় পরিনত হয়। চমৎকার আবহাওয়ায় পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন তারা।
এদিন দুপুরে সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের উদ্বোধন করা হয়। এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিশেষ অতিথি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, কুইন্স ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ ও যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্ণী মঈন চৌধুরী। ওসমানীনগর এসোসিয়েশন অব আমেরিকার আহ্বায়ক অধ্যক্ষ লুৎফুর রহমান আক্তারের সভাপতিত্বে এবং সদস্য পিযুষ দত্তের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, যুক্তরাষ্ট্র সিলেট সরকারী এমসি কলেজ ও বিশ্ববিদ্যালয় এলামনাই’র সভাপতি বেলাল উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র কমান্ডের সভাপতি আবদুল মুকিত চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন অব ঢাকার সহ সভাপতি আবদুল কায়ূম চৌধুরী, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও টিভি উপস্থাপক সাখাওয়াত হোসেন সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাহাবুদ্দিন, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাষ্টি আজিমুর রহমান বুরহান, বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, কবি অধ্যাপক মুখলেসুর রহমান, সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি মো. জুসেফ চৌধুরী, বিশ্বনাথ সমিতির সাবেক সভাপতি মখন মিয়া, মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল কাদির, তোফায়েল আহমেদ চৌধুরী, মাহবুবুল গনি ওসমানী, কাজী অদুদ আহমেদ, সংগঠনের সদস্য সচিব ফখরুল চৌধুরী মিসলু, শেখ আতিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, কাজী সিদ্দিক আহমেদ, হেলাল খান, আবদুল মান্নান, আবদুল কাদির, আবদুল অদুদ, ছায়ফুল চৌধুরী জামিল, সোহেল চৌধুরী, আলী আহমেদ চৌধুরী প্রমুখ।উদ্বোধনের আগে অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসাবে ছিল নানা মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে বনভোজন কার্যক্রম শেষ হয়।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বনভোজন কমিটির আহ্বায়ক বশির উদ্দীন, সদস্য সচিব আতাউর রহমান আতা, যুগ্ম আহ্বায়ক আবদুছ সালাম ও মোহাম্মদ আল ফায়েজী আনহার, যুগ্ম সদস্য সচিব আনসার তফাদার ও আবদুল মজিদ।সার্বিক সহযোগিতায় ছিলেন আজিজ আহমেদ ছালিক, আবদুছ ছালিক, আলী হাসেন গজনবী, আকিক আহমেদ চৌধুরী, মো. নুরুল ইসলাম আমীর, আবদুল খালিক ফারুক মিয়া, মাহফুজ চৌধুরী, দীপু তফাদার, আবুল কালাম আজাদ, জুমান তফাদার, আবদুল হামিদ, জুবের চৌধুরী, সালমান আলী প্রমুখ। অনুষ্ঠানে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী মিলন মেলা আয়োজনের জন্য বিশেষ ধন্যবাদ জানিয়ে সম্প্রীতি ও সৌহার্দ পরিবেশের মধ্য দিয়ে সংগঠনটি অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের সার্বিক উন্নয়নের তথ্য তুলে ধরে এতে প্রবাসীদের ভূমিকার প্রশংসা করেন। তিনি দেশে ও প্রবাসে মানব কল্যাণে সহযোগিতার মাধ্যমে এটি একটি আদর্শ সংগঠনে পরিনত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।এটর্ণী মঈন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেনকে ধন্যবাদ জানান। তিনি এসময় প্রবাসীদের দেশের কল্যাণে ভূমিকা রাখার পাশাপশি মূলধারায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ওসমানীনগরবাসীর প্রিয় এই সংগঠন সামনে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV