Tuesday, 21 July 2026 |
শিরোনাম
বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা Trump Admin Rescinds Public Charge Rule BOROUGH PRESIDENT GIBSON ANNOUNCES SIGNIFICANT INVESTMENTS IN THE BRONX EU and G77 express support for Bangladesh’s smooth and sustainable LDC graduation
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এগিয়ে এলেন, হাত মেলালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: September 20, 2017 | 1:25 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ৭২তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের সংস্কারে মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত উচ্চ পর্যায়ের এক সভা শেষে বেরিয়ে যাওয়ার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। রাষ্ট্রনেতারা এ সময় ট্রাম্পের সঙ্গে করমর্দন এবং কথা বলার জন্য সামনে এগিয়ে যান। তাদের সঙ্গে হাই হ্যালো বলেই সামনে এগোতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। ২/৪ জনের ভিড়ের পেছনেই তার সিটের কাছে দাঁড়িয়ে ছিলেন শেখ হাসিনা। 

এরপর ডোনাল্ড ট্রাম্প একজনের এগিয়ে দেওয়া করমর্দনের হাত বলা চলে প্রায় উপেক্ষা করেই, সামনে দাঁড়ান শেখ হাসিনার। কুশল বিনিময় করেন শেখ হাসিনা এবং ট্রাম্প দুজনই। কি কথা হয়েছে তাদের মাঝে সেটি স্পষ্ট শোনা যায়নি টিভিতে প্রচারিত ফুটেজে। তবে, শেখ হাসিনা তার সঙ্গে কথা বলার সময় হাত নেড়ে, উচিয়ে কোনো শঙ্কা এবং দুশ্চিন্তার কথা জানাচ্ছিলেন বলে প্রতীয়মান হয়েছে।

ডোনাল্ট ট্রাম্পও বেশ কিছুক্ষণ প্রায় ৩০-৫০ সেকেন্ড তার সঙ্গে কথা বলেন, এবং পরবর্তীতে এ নিয়ে আরও কথা বলবেন বলে হাতের ইশারায় বুঝিয়ে দেন। এটি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সাক্ষাৎ। জাতিসংঘের ৭২তম অধিবেশনের বিশ্বনেতারা সমবেত হয়েছেন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো এই অধিবেশনের বিতর্কে অংশ নিতে স্থানীয় সময় সকালে নিউইয়র্কে পৌঁছান। পৌঁছানোর পর তিনি এক সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বের ১৯৩টি দেশ থেকে আসা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV