বাপা-বেন ও জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে সিলেটের বিপন্ন পরিবেশ নিয়ে নিউইয়র্কে যৌথসভা রবিবার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাপা-বেন ও জালালাবাদ এসোসিয়েশনের যৌথ উদ্যোগে সিলেটের বিপন্ন পরিবেশ নিয়ে সভা ডেকেছে। এস্টোরিয়ার জালালাবাদ এসোসিয়েশন কার্যালয়ে ২৪ সেপ্টেম্বর রবিবার বেলা ১২টায় এ সভা অনুষ্টির হবে।
উদ্যোক্তারা বলেছেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মত সিলেট বিভাগের জলবায়ু, ভূ-প্রকৃতি, প্রাকৃতিক সৌন্দর্য্য বিপর্যস্ত হচ্ছে । পরিত্রাণের উপায় ও কর্মপদ্ধতি নির্ধারন করে সিলেটের বিপন্ন প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সিলেটের সচেতন নাগরিক’সহ প্রবাসী সিলেটিদের সম্পৃক্ত করার লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন বাপা-বেন ও জালালাবাদ এসোসিয়েশন আমেরিকা ইনক ‘সিলেট অঞ্চলের প্রকৃতি ও পরিবেশের বিপন্নতা’ নিয়ে এ যৌথসভার আয়োজন করেছে । এ সভায় বাংলাদেশ থেকে আগত পরিবেশ আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম সিলেটের নদী দূষন-দখল, সুরমার উৎসমুখ সহ সিলেট বিভাগের নদ-নদী ও হাওড় ভরাট, পাহাড় কাটা, জলাভূমি ভরাট, অপরিকল্পিত নগরায়ন, কৃষিজমি বিনষ্ট, শিল্প দূষণ, বনাঞ্চল ধ্বংস, বন্যপ্রাণী বিলুপ্তি ইত্যাদি পরিবেশগত সংকট তুল ধরবেন। এতে সিলেটের প্রকৃতি ও পরিবেশের বিপন্নতা প্রতিরোধে আগ্রহীদের আমন্ত্রণ জানানো হয়েছে ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ