Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বিশ্ব নদী দিবস রবিবার : সিলেট অঞ্চলের নদ-নদী রক্ষা ও সুরমা নদীর উৎসমুখ খননের দাবিতে নিউইয়র্কে মানববন্ধন

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: September 21, 2017 | 11:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে ২৪ সেপ্টেম্বর রবিবার বিশ্ব নদী দিবস উদযাপন করা হবে। সিলেট অঞ্চলের নদ-নদী রক্ষা ও সুরমা নদীর উৎসমুখ খননের দাবিতে বেন-বাপা ও সুরমা রিভার ওয়াটারকিপার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বিকেল ৪ টায় মানববন্ধন কর্মসুচী পালন করবে।‘দখল দূষণমুক্ত প্রবহমান নদী; বাঁচবে প্রাণ ও প্রকৃতি’ প্রতিপাদ্যে এ বছর বাংলাদেশে বিশ্ব নদী দিবস উদযাপন করা হবে । প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ রোববার বিশ্বময় নদী রক্ষার সংগ্রামীরা পালন করে বিশ্ব’ নদী দিবস । কানাডার নদীপ্রেমী মার্ক অ্যাঞ্জেলোর উদ্যোগে ১৯৮০ সালে দিবসটি সর্বপ্রথম পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশে দিবসটি পরবর্তিতে উদযাপন হতে থাকে । স্বস্ব অঞ্চলের নদীরক্ষার লড়াইয়ে দিবসটি নদীকর্মীদের অনুপ্রেরণা যোগায় । জাতিসংঘ ২০০৫ সালে দিবসটি ‘এনডোর্স’ বা অনুসমর্থন করে । সিলেট বিভাগের নদীরক্ষা আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম এ মানববন্ধন কর্মসুচীতে অংশগ্রহন করবেন ।

বাংলাদেশে দিবসটি প্রথম পালিত হয় ২০১০ সালে । পরবর্তীতে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন সংগঠন দিবসটি পালন করতে থাকে । ২০১৭ সালে গঠিত হয় ‘বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদ, বাংলাদেশ’। বিশ্ব নদী দিবসের একক কোনো প্রতিপাদ্য থাকে না। দেশ ও অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন প্রতিপাদ্য ঘোষিত হয়। ২০১০ সাল থেকে রিভারাইন পিপল এককভাবে এবং ২০১৪ সাল থেকে অন্যান্য সংগঠনের সঙ্গে যৌথভাবে দিবসটির প্রতিপাদ্য ঘোষণা করে আসছে । ২০১৭ সালের বাংলাদেশ প্রতিপাদ্য নির্ধারন করা হয়েছে- ‘দখল দূষণমুক্ত প্রবহমান নদী; বাঁচবে প্রাণ ও প্রকৃতি’ ।

গত ১৫ই সেপ্টেম্বর শুক্রবার বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদ বাংলাদেশের উদ্যোগে পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে “বিশ্ব নদী দিবস ২০১৭ পালন উপলক্ষ্যে” আয়োজিত সংবাদ সম্মেলনে এ বছরের প্রতিপাদ্য ঘোষণা করা হয় । বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদ-এর  সমন্বয়ক ও বাপা’র সাধারণ সম্পাদক ও ডাঃ মোঃ আব্দুল মতিন সংবাদ সম্মেলনে এ প্রতিপাদ্য ঘোষণা করেন । লিখিত বক্তব্যে তিনি বলেন, এখনও ঘুরে দাড়ালে নদীরক্ষা কিছুটা হলেও হতে পারে। তবে এর নেতৃত্ব দিতে হবে সরকারকে।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, মানুষ তার নদীরক্ষা করতে চায়, রাজনীতিবিদ ও সরকার নদী রক্ষায় প্রত্যয় ঘোষণা করেছে । উচ্চ আদালত পরিষ্কারভাবে নদীরক্ষার সিদ্ধান্ত ও প্রক্রিয়া ঘোষণা করেছে । প্রধানমন্ত্রী তথা সরকার নদী বাঁচাতে আন্তরিক। তার জন্য নদী টাস্কফোর্স ও নদী কমিশন তৈরি করা হয়েছে। পরিবেশবাদিরা এসব দপ্তরকে সার্বিক সহযোগিতা দিচ্ছি, অনেক সভা হয়েছে। কিন্তু গত ৮ বছরে একটি নদীও দখল, দুর্ষণ থেকে পুরোপুরি মুক্ত হয়নি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সরকার ইচ্ছা করলে নদীরক্ষা পাবে। কিন্তু সরকারতো সেচ্ছায় নদী রক্ষায় ব্যর্থ। পরিবেশবাদিরা সরকারের এমন ইচ্ছাকৃত ব্যর্থতার অবসান চায়।

বিশ্ব নদী দিবস সমন্বয় পরিষদ ‘নদীর জন্য পদযাত্রা’ আয়োজন করেছে দিবসটির একদিন আগে ২৩ সেপ্টেম্বর, শনিবার। ঢাকার বাহাদুর শাহ পাক থেকে সদরঘাট পর্যন্ত এ পদযাত্রায় বিভিন্ন পরিবেশবাদী, সামাজিক ও নাগরিক সংগঠন অংশগ্রহন করবে । এছাড়াও সংগঠনগুলো ‘অন ডে’ আলদা একক বা যৌথ কর্মসূচি পালনের মাধ্যমে নদীরক্ষার আন্দোলনে তাঁদের অঙ্গিকার ও দাবি তুলে ধরবে ।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV