Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বিশ্ব মানবতা রক্ষায় এগিয়ে আসুন : নিউইয়র্কে লায়ন্স ইন্টারন্যাশনাল’র অনুষ্ঠানে এটর্নী মঈন

অনলাইন ডেস্ক পঠিত: 7 বার

প্রকাশিত: September 21, 2017 | 12:05 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কুইন্স এর গুলশান টেরেস নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের নতুন কমিটির অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয় গত ১৫ই সেপ্টেম্বর শুক্রবার। সংগঠনের সভাপতি লায়ন শাহ নেওয়াজ এর সভাপতিতে এবং সাধারন সম্পাদক লায়ন আশেফ বারী টুটুল ও লায়ন আশরাফুল হাসান বুলবুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনগ্রেশনাল প্রক্লেমেশন প্রাপ্ত, এক্সিডেন্ট কেইসেস ও ইমিগ্রেশন বিষয়ে অভিজ্ঞ যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী এট ল, ডেমক্রেটিক পার্টির মাননীয় ডিস্ট্রিক্ট লীডার এট- লার্জ, লায়ন এটর্নী মঈন চৌধুরী। আহ্বায়ক লায়ন মোহাম্মদ সাইদ, সদস্য সচিব লায়ন একেএম এ রশিদ ও সমন্বয়কারী লায়ন ফাহাদ সোলায়মান ও লায়ন এম এস আলম এর সহযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নরমা মেন্ডেজ ক্রুজ, পিডিজি লায়ন একেএম আর ভূইয়া, লায়ন লরটা উ, লায়ন পিটার পারগলিস, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন নাসির উদ্দিন, লায়ন মোস্তফা কামাল, নাইমা খান ও রফিকুল ইসলাম সহ প্রমুখ।অনুষ্ঠানে প্রধান অতিথি এটর্নী মঈন চৌধুরী তার বক্তব্যে লায়ন্স ইন্টারন্যাশনাল ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকা লায়ন্স ক্লাবের কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন। তিনি বলেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় লায়ন্স ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। সম্প্রতি রোহিঙ্গা উদ্ভস্তদের সমস্যা আলোকপাত করে জনাব চৌধুরী বলেন উন্নত বিশ্বে এই রকম মানবতা বিরোধী হত্যাকান্ড মেনে নেওয়া যায় না। বিশ্ব সভ্যতাকে জাগ্রহ হতে হবে। অবশ্যই মানবতা রক্ষায় আমরা সকলকে এক যোগে কাজ করতে হবে। এই ব্যাপারে লায়ন্স ইন্টারন্যাশনাল তার সর্ব শক্তি দিয়ে মায়ানমারে গনহত্যা বন্ধ করার লবিং করার আহ্বান জানান। তার সাথে বন্যা দুর্গতদের সাহায্য সহযোগিতা করার অনুরোধও জানান। লায়ন্স সদস্যদের শপথ গ্রহনের শেষে নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় কন্ঠশিল্পী রায়ান তাজ, রানু নেওয়াজ, প্রমিতা খান, কৃষ্ণা তিথী, রোকসানা মির্জা, শ্রাবন্তী ও রুপা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV