Friday, 26 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

এক্সিট ফুটবল টুর্নামেন্ট : ব্রঙ্কস ইউনাইটেড চ্যাম্পিয়ন, সোনার বাংলা রানার্স আপ

অনলাইন ডেস্ক পঠিত: 167 বার

প্রকাশিত: September 21, 2017 | 1:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি এক্সিট ফুটবল টুর্নামেন্টে ব্রঙ্কস ইউনাইটেড চ্যাস্পিয়র হওয়ার গৌরব অর্জন করেছে। অপরদিকে রানর্স আপ হয়েছে সোনার বাংলা। গত ১৭ সেপ্টেম্বর রোববার বিকেলে সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে টুর্নামেন্টে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে ব্রঙ্কস ইউনাইটেড ২-১ গোলে সোনার বাংলাকে পরাজিত করে। অপরদিকে এক্সিট ফুটবল লীগের খেলায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ১৭ পয়েন্ট নিয়ে সোনার বাংলা চ্যাম্পিয়ন আর ১৬ পয়েন্ট নিয়ে ব্রঙ্কস ইউনাইটেড রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে এবারের লীগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল সহ বিভিন্ন পর্যায়ে কৃতি খেলোয়ার ও দলের মাঝে ট্রফি/পুরষ্কার বিতরণ করেন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন। খবর ইউএনএ’র।ফাইনার খেলার সংক্ষিপ্ত বিবরণী: এক্সিট ফুটবল লীগের ফাইনাল খেলায় ল ব্রঙ্কস ইউনাইটেড ২-১ গোলে সোনার বাংলাকে পরাজিত করে। আক্রমন পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধের ৩ মিনিটের সময় সোনার বাংলা’র অনিক কর্নার কিক থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর খেলার ৩৫ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের মারুফ ফ্রি কিক থেকে গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। শেষ পর্যন্ত খেলাটি ১-১ গোলে ড্র থাকায় পরবর্তীতে অতিরিক্ত ২০ মিনিট খেলার সিদ্ধান্ত হয়ে। এই সময়ে প্রথম অর্ধের ১০ মিনিট গোল শূন্য ড্র থাকে। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের শুরুতেই অর্থাৎ এই অর্ধের ২ মিনিটের সময় ব্রঙ্কস ইউনাইটেডের সামি জয়সূচক গোলটি করেন। শেষ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ২-১ গোলে ব্রঙ্কস ইউনাইটেড জয়ী হয়।এদিকে ফাইনাল খেলার আগে প্রধান অতিথি ড. মোমেন সহ অন্যান্য অতিথিরা উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন।পুরষ্কার বিতরণ: ফাইনাল খেলা শেষে লীগ ও টুর্নামেন্ট চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল সহ বিভিন্ন পর্যায়ে কৃতি খেলোয়ার ও দলের মাঝে ট্রফি/পুরষ্কার বিতরণ করেন পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ড. একে আব্দুল মোমেন। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্ব পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল।পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন, এটর্নী মঈন চৌধুরী, লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর এক্সিট কার এন্ড লিমো সার্ভিস-এর স্বত্তাধিকারী শমসের আলী। এছাড়াও স্পোর্টস কাউন্সিরের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ সহ অন্যান্য কর্মকর্তা, পৃষ্ঠপোষক, শুভান্যুধায়ী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে এক্সিট লীগ চ্যাম্পিয়ন সোনার বাংলা ও রানার্স আপ ব্রঙ্কস ইউনাইটেড এবং টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেড এবং রানার্স আপ দল সোনার বাংলা সহ লীগের এমডিভপি সিদ্দিক (ব্রঙ্কস ইউনাইটেড), বেষ্ট ডিফেন্ডার অনিক (সোনার বাংলা), হাই স্কোরার রকি (ব্রঙ্কস স্টার, ৫ গোল), ইয়ং রাইজিং স্টার দেলোয়ার (ব্রাদার্স এলায়েন্স), ফেয়ার প্লে দল ব্রঙ্কস স্টার এবং বেস্ট গোর কিপার হিসেবে রাহুল (ওজন পার্ক এফসি)-এর হাতে ট্রপি তুলে দেয়া হয়। াপরদিকে এক্সিট টুর্নামেন্টে এমভিপি হওয়ার গৌরব অর্জন করেন ব্রঙ্কস ইউনাইটেডের সামি।উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ৩-১ গোলে ওজনপার্ক এফসি-কে এবং সোনার বাংলা ১-০ গোলে আইসাব-কে পরাজিত করে ফাইনালে উঠে। আরো উল্লেখ্য, ইতিপূর্বে অনুষ্ঠিত লীগের নিয়ম অনুযায়ী এবারের এক্সিট ফুটবল লীগ থেকে সোনার বাংলা, ব্রঙ্কস ইউনাইটেড, ওজনপার্ক এফসি ও আইসাব পয়েন্ট তালিকার শীর্ষে থেকে টুর্নামেন্টে অংশ নেয়। এই চার দল নিয়ে দু’টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।আরো উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশীর নিয়ে ১৯৯৫ সাল থেকে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা নিউইয়র্কে ফুটবল লীগ আয়োজন করে আসছে। ইতিপূর্বে অনুষ্ঠিত লীগগুলো শীর্ষ স্পন্সরদের নামে ‘ঠিকানা ফুটবল লীগ’, ‘সোনালী এক্সচেঞ্জ ফুটবল লীগ’,‘এটিএন বাংলা ফুটবল লীগ’,‘পরিচয় ফুটবল লীগ’ প্রভৃতি সহ সর্বশেষ ‘এক্সিট ফুটবল লীগ’ নামে অনুষ্ঠিত হয়। আরো উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। নিয়মানুযায়ী সকল দলের সমন্বয়ে প্রথমে লীগ এবং লীগের শীর্ষ সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী চার দলের সমন্বয়ে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV