২০১৬ সালের মার্কিন নির্বাচনে ২১টি অঙ্গরাজ্যকে টার্গেট করেছিলো রুশ হ্যাকাররা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রাশিয়া ২০১৬ সালের মার্কিন নির্বাচনে ২১টি অঙ্গরাজ্যে হ্যাকিং কর্মকান্ডের প্রচেষ্টা চালিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটির সাইবার বিষয়ক কর্মকর্তা জেনেট ম্যানফ্রা শুক্রবার সিনেট প্যানেলের শুনানির সময় এই মন্তব্য করেন। উইসকনসিন, ওহায়ো, ক্যালিফোর্নিয়া সহ আরো ১০টি অঙ্গরাজ্য ছিল রাশিয়ান সরকারের প্রধান টার্গেট। যদিও রাশিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময়ই এসব অভিযোগকে অদেখা করেছেন।
আলাবামা, আলাস্কা, কোলারাডো, কানিটিকেট, ফ্লোরিডা, মিনিস্টোসা, টেক্সাস ও ওয়াশিনটন স্টেট থেকেও রাশিয়ান হ্যাকারদের কথা বলা নিশ্চিত করেছে তবে তারা জানায় এই প্রদেশগুলোতে তারা হ্যাক করতে পারেনি। এছাড়া অ্যসোসিয়েট প্রেসের মতে ম্যারিল্যান্ড, নর্থ ডাকোটা, পেনসলভেনিয়া, ওরেগন, ভার্জিনিয়া সহ সর্বমোট ২১টি প্রদেশ ছিল রাশিয়াদের কেন্দ্রস্থান।
যদিও রাশিয়া থেকে এই বিষয়গুলোকে সঠিক বলা না হলেও উইসকনসিন নির্বাচন কমিশনের মিশেল হাজ বলেন, ‘হোমল্যান্ড নিরাপত্তা বিভাগ থেকে বলা হয়েছে রাশিয়ান সরকার সাইবার অ্যক্টরস মার্কিন ভোটিং সিস্টেমকে হাত করতে চেয়েছিল।’
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগে থেকেই ট্রাম্পের জয়ে রাশিয়ার হস্তক্ষেপের কথা বলে আসছিল। ক্রেমলিন এবং ট্রাম্পের প্রচার অভিযান সময়ের মধ্যকার যোগসূত্র প্রমাণ করতে এফবিআইও আলাদা ভাবে তদন্ত করে দেখছে। প্রথম থেকেই রাশিয়া অবশ্য এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে এসেছে। রয়টার্স
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর