Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্ক প্রবাসী আইনজীবী এন মজুমদার ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্ষ্ট ভাইস চেয়ারম্যান পুন:নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: September 23, 2017 | 3:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার তৃতীয় বারের মত ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর ফার্ষ্ট ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কমিউনিটি বোর্ড মেম্বারদের প্রত্যক্ষ ভোটে অতি সম্প্রতি তিনি এ পদে পুন:নির্বাচিত হন। উল্লেখ্য, কমিউনিটি বোর্ড মেম্বারগণ নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যানদের সুপারিশক্রমে বরো প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত হন। আর কমিউনিটি বোর্ড মেম্বারদের প্রত্যক্ষ ভোটে এক্সিকিউটিভ বোর্ড গঠিত হয়। এর মধ্যে কয়েকটি সাব কমিটি থাকে। মোহাম্মদ এন মজুমদার ২০১২ সাল থেকে এ বোর্ডের ল্যান্ড এন্ড জোনিং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। পার্কচেষ্টার, ক্যাসেলহিল ও সাউন্ডভিউ নিয়ে গঠিত ব্রঙ্কসের সর্ব বৃহৎ কমিউনিটি বোর্ড ৯ এর জ্যেঠ্যতম সদস্য মোহাম্মদ এন মজুমদার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।তিনি বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট এবং ব্রঙ্কসের রিয়েল এষ্টেট ইনভেষ্টমেন্ট ফার্ম “পার্কচেষ্টার হোম এলএলসি” এর চেয়ারম্যান। সুদীর্ঘকাল থেকে ব্রঙ্কসে বসবাসকারী মোহাম্মদ এন মজুমদার স্থানীয় সরকার, রাজনীতি ও অর্থনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে আসছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ