আটলান্টিক সিটিতে এশিয়ান আমেরিকান ডেমোক্র্যাটিক ফোরাম’র ফান্ড রাইজিং
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির মি. স্টেক রেস্টুরেন্টে গত ২০শে সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনীত মেয়র প্রার্থী ফ্রাঙ্ক গিলিয়াম কে নিয়ে এশিয়ান আমেরিকান ডেমোক্র্যাটিক ফোরাম এক ফান্ড রাইজিং
অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ডেমোক্রেটিক পার্টির সমর্থকগণ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বিপ্লব দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত অতিথিগণ আসন গ্রহণ করেন এবং দ্বিতীয় পর্বে জনাব সোহেল আহমেদ এর
সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ কাউছার; আজিজুল ইসলাম ফেরদৌস; জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া; আওলাদ চৌধুরী, জাকির হোসেন; এম এইচ রেজা; মিরাজ খান, জিমি চ্যাং; জিয়া আনজুম, মেয়র পদপ্রার্থী ফ্রাঙ্ক গিলিয়াম প্রমুখ।
অনুষ্ঠানে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনীত মেয়র প্রার্থী জনাব ফ্রাঙ্ক গিলিয়ামকে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে জয় যুক্ত করার জন্য বক্তারা আহবান জানান। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ