নিউইর্য়কে বিয়ের ছবি নিয়ে আক্কাস মাহমুদের প্রদর্শনী, বর্ণাঢ্য উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জামাইকার স্টার হলে বিপুল সংখ্যক আলোকচিত্রমোদী দর্শকের উপস্হিতিতে ২৪ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টায় ‘ওয়েডিং কালারস বাই আক্কাস মাহমুদ’ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিস্ট সাংবাদিক আকবর হায়দার কিরন। বিশিস্ট আলোকচিত্রী ওবায়দুল্লাহ মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিস্ট স্বাস্থ্য সাংবাদিক ও লেখক ডা: সজল আশফাক, সাংবাদিক
তারিকুল ইসলাম মাসুম, প্রবাসী চিকিৎসক ও মানবধিকার কর্মি ড: টমাস দুলু রয়, সিনিয়র ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী। জনাব কিরন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন , বাংলাদেশের যে ক’জন আধুনিক ফটোগ্রাফিতে দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন তাদের অন্যতম জনাব আক্কাস মাহমুদ। তাঁর এইসব নির্বাচিত য়ালোকচিত্রের প্রদর্শনী নিশ্চয়ই নতুন দিগন্তের সূচনা করবে। তিনি আশা করেন অন্যান্য মহাদেশে বসবাসরত প্রবাসীরাও জনাব আক্কাস মাহমুদের এইসব চমৎকার কাজ দেখার সুযোগ পাবেন।
বাঙালি অধ্যুষিত জ্যামাইকার স্টার কাবার পার্টি হলে আয়োজিত এই অত্যন্ত বর্ণিল প্রদর্শনী প্রবাসীদের জন্যে ছিলো এক বিশেষ আকর্ষণ। বাংলাদেশ ক্রিকেটের মতোই ফটোগ্রাফিতে যে কতো এগিয়ে গেছে তা অনেকে উপলব্ধি করেছেন এই অসাধারন প্রদর্শনীতে এসে। বিয়ের ছবি যে কতো শৈল্পিক এবং বর্ণময় হতে পারে তার জলন্ত প্রমান ফুটে উঠেছে দেশের খ্যাতিমান আলোকচিত্র শিল্পী আক্কাস মাহমুদের প্রতিটি
ছবিতে। অনুষ্ঠান কেন্দ্রে প্রবেশ করে অনেকেই চমকিত হয়েছেন, মনে হয়েছে ঘুরে ঘুরে দেখছেন কোন বিরাট গ্যালারিতে আয়োজিত একবিশেষ প্রদর্শনী। আক্কাস মাহমুদের কয়েক যুগের বন্ধু এবং কৃতি আলোকচিত্র শিল্পী ওবায়দুল্লাহ মামুন তার আন্তরিকা এবং শৈল্পিক দৃষ্টি দিয়ে এই বিশেষ প্রদর্শনীর কিউরেটরের দায়িত্বপালন করেন এবং তাঁকে সার্বিক সহযোগিতা করেন দেশ ও প্রবাসের আরেকজন খ্যাতিমান ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।
আক্কাস মাহমুদের ‘ওয়েডিং কালারস’ দেখতে ভীড় করেন প্রবাসের সেরা সুন্দরী এবং সংস্কৃতিসেবীরা। এর ব্যাপক প্রচার ও আমন্ত্রনে তাঁকে বিশেষ সহযোগিতা করেন সাংবাদিক ও জনপ্রিয় লেখক মনিজা রহমান ও কবি মাক্সুদা আহমেদ। বাংলাদেশের আরেক আন্তর্জাতিক ফটো সাংবাদিক ,ও এএফপি’র উত্তর আমেরিকার ঊর্ধ্বতন প্রতিনিধি জুয়েল সামাদ,গোধূলি খান, লেখক আহমাদ মাঝহার, ফাহিম রেজা নূর, খ্যাতিমান অভিনেত্রী লুতফুন নাহার লতা, আনোয়ার শাহাদাত সহ আরও অনেক বিশিষ্টজনের উপস্থিতি প্রদর্শনীকে আলোকিত করেছে।
অতিথিরা আককাস মাহমুদ এর ছবির ভূয়সী প্রশংসা করেন। নিউইর্য়কে ওয়েডিং কালারসের আমেরিকা শাখার অফিসেরও আনুষ্ঠানিক ঘোষনা করা হয়।অনুস্ঠানে দুইটি ইভেন্টের বুকিং এর চুক্তিও সম্পাদন করা হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’