Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর রোববার, ৩০ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তরের অনুরোধ

অনলাইন ডেস্ক পঠিত: 196 বার

প্রকাশিত: September 25, 2017 | 4:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের আসন্ন নির্বাচনের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর রোববার বলে জানিয়েছে নির্বাচন কমিশনের একটি সূত্র। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে গত ২৪ সেপ্টেম্বর রোববার রাতে পার্কচেষ্টার জামে মসজিদ নির্বাচন কমিশন ও মসজিদের কার্যকরী কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। পার্কচেষ্টার জামে মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভাটি পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মস্তাক আহমদ চৌধুরী।
যৌথ সভায় আসন্ন নির্বাচনের সার্বিকদিক ও ভোটার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মসজিদ কমিটির উপস্থিত কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সকল সদস্য আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় মসজিদের আজীবন ও সাধারণ সদস্যসহ চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার জন্য মসজিদ কমিটির প্রতি নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাইয়্যিদ মুজিবুর রহমান বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
এদিকে, যৌথ সভাশেষে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচন কমিশন ২০১৭ এর এক সংক্ষিপ্ত সভা নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাইয়্যিদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিশনের সভায় সর্বসম্মতিক্রমে সিরাজ উদ্দিন আহমদ সোহাগকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়। আগামী ১লা অক্টোবর রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের পরবর্তী সভা করার সিদ্ধান্ত গৃহিত হয়।
পার্কচেষ্টার জামে মসজিদ নির্বাচন কমিশন ২০১৭ এর কর্মকর্তারা হলেন : চেয়ারম্যান সাইয়্যিদ মুজিবুর রহমান, সদস্য সচিব সিরাজ উদ্দিন আহমদ, সদস্য ইফতেখার সিরাজ, শামিম মিয়া ও মোহাম্মদ আজিজুল করিম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ