আটলান্টিক সিটিতে সাড়ম্বরে সপ্তমী পূজা উদযাপিত
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : শারদোৎসবের বার্তা পেয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে রয়েছে দুর্গোৎসবের হরেক আয়োজনে। বুধবার সকালে ত্রিণয়ণী দেবী দুর্গার চক্ষুদান করা হয়, খুলে যায় দশপ্রহরণধারিনী ত্রিনয়নী দেবী দুর্গার অতল স্নিগ্ধ চোখের পলক। এরপর বেল, ধান, কলা, মান, জয়ন্তীসহ নয়টি উদ্ভিদের সমন্বয়ে দেবী দুর্গার নয়টি রূপ একত্রে করে নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। সপ্তমী পূজা শেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ আরতির আয়োজন করা হয়। দুপুরে ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরন করা হয়।

সন্ধ্যা গড়াতেই গীতা সংঘের প্রার্থনা হলে পূজার্থীদের ঢল নামে।আবাল বৃদ্ধবনিতা বাহারি পোশাকে সজ্জিত হয়ে আনন্দোৎসবে মেতে ওঠে।গীতা কালচারাল স্কুলের শিশু-কিশোরদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা শেষে গীতা সংঘের সদস্য-সদস্যরা পরিবেশন করে গীতি
আলেখ্য ‘মহিষাসুর মর্দিনী’।এই পর্ব শেষ হতে না হতেই পূজার ঢাকে পড়ে কাঠি। ঢাকের বাদ্যির তালে তালে সবাই মেতে ওঠে আরতিতে।এক সময় রাত নিশুতি হয়,থেমে যায় ঢাকের বাদ্যি।মহাপ্রসাদ আস্বাদন শেষে ভক্তরা ফিরে যায় আপন ডেরায়।
আলেখ্য ‘মহিষাসুর মর্দিনী’।এই পর্ব শেষ হতে না হতেই পূজার ঢাকে পড়ে কাঠি। ঢাকের বাদ্যির তালে তালে সবাই মেতে ওঠে আরতিতে।এক সময় রাত নিশুতি হয়,থেমে যায় ঢাকের বাদ্যি।মহাপ্রসাদ আস্বাদন শেষে ভক্তরা ফিরে যায় আপন ডেরায়।
ঐদিন রাতে নিউজারসি স্টেট এসেমবলীম্যান ও সিনেটর পদপ্রার্থী ক্রিস ব্রাউন, নিউজারসি স্টেট এসেমবলীম্যান পদপ্রার্থী ভিন্স সিয়েরা, আটলান্টিক সিটি মেয়র ডন গারডিয়ান, কাউনসিলর পদপ্রার্থী স্ট্যাসি কেমারম্যান, আটলান্টিক সিটি মেয়রের চীফ অব ষ্টাফ ক্রিস ফিলিসিও শারদীয় দু র্গোৎসবের শুভেচ্ছা জানাতে উৎসবস্থলে আসেন এবং দুর্গাপূজার অনুষ্ঠানাদি উপভোগ করেন।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রবাসী হিন্দুরা এদিন মেতেছিল অনাবিল আনন্দে। আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ- এই ছিল সবার অন্তরের কামনা।
আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউর শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। শারদোৎসবের দ্বিতীয় দিনে গত ২৭ সেপ্টেম্বর, বুধবার শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে সাড়ম্বরে সপ্তমী পূজা উদযাপিত হয়েছে, তিথিমতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে।
আটলান্টিক সিটির ফ্লোরিডা এভিনিউর শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। শারদোৎসবের দ্বিতীয় দিনে গত ২৭ সেপ্টেম্বর, বুধবার শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে সাড়ম্বরে সপ্তমী পূজা উদযাপিত হয়েছে, তিথিমতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে। সর্বশেষ সংবাদ
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন