Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মেট্র আওয়ামী লীগের বৈঠক ১ অক্টোবর রবিবার

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: September 28, 2017 | 10:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওয়াশিংটন মেট্র এলাকার ৩টি কমিটি (ডিসি, ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়া)’র কর্মকর্তাদের সাক্ষাৎ দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ অক্টোবর রবিবার ভার্জিনিয়ায় হোটেল রিটজ কার্লটনে এ অনুষ্ঠান হবে। সভানেত্রীর আগ্রহে এটি হচ্ছে বলে এ সংবাদদাতাকে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান সিদ্দিক।

ড. সিদ্দিক উল্লেখ করেন, ‘মঙ্গলবার সভানেত্রীর গোল্ডব্লাডারে অস্ত্রোপচারের পর তিনি সুস্থ রয়েছেন। তার জন্যে দলীয় নেতা-কর্মীরা বিশেষ মোনাজাতে মিলিত হবেন। বিভিন্ন অঙ্গরাজ্য কমিটিকে এ নির্দেশনা দেয়া হয়েছে।’

এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অধীর আগ্রহে রয়েছেন সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের জন্যে। এ ব্যাপারে এখনও কোন গ্রীণ সিগন্যাল পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান। এ কারণে, ৯ অক্টোবর সোমবার অপরাহ্নে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা আহবান করা হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনকল্পে। আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নয়া কমিটি গঠনের কথা বলেছেন সভানেত্রী শেখ হাসিনা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ