স্যাটে খান’স টিউটোরিয়ালের অসাধারণ সাফল্য
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : খান’স টিউটোরিয়ালের শিক্ষার্থীরা আগস্ট ২০১৭-এর স্যাট পরীক্ষায় অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছে। গত বুধবার প্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে ১৬ জন কৃতী শিক্ষার্থীর একটি তালিকা ও তাদের স্কোর সংবাদপত্রে প্রকাশের জন্য পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এই ১৬ জনকে অভিনন্দন জানিয়ে বলা হয়েছে, এদের জন্য আমরা গর্বিত।
কৃতী ১৬ জন শিক্ষার্থী ও তাদের স্কোর হচ্ছে : সারাহ নবী-১৫৮০, তানভীর চৌধুরী-১৫২০, সুদাত খান-১৫২০, রুথ আরমিয়াস-১৪৭০, ক্রিশ্চিয়ান রামিরেজ-১৪৭০. ইনিকা সিনহা-১৪৬০, এনতাসা চৌধুরী-১৪৬০, তানভির আলম-১৪৫০, শাওলিন শহদি-১৪৪০, গাজী হুসাইন-১৪১০, শাফি রাশীদ-১৪০০, তাসনিম তারান্নুম-১৩৯০, খাদিজা মহসিন-১৩৭০, নাটালী ফন্টানেজ-১৩৩০. ফারিয়া হক-১৩২০ এবং জুদান জেমুন-১৩০০।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫৮০ স্কোর করা সারাহ নবী এবং ১৫২০ স্কোরকারী তানভির চৌধুরী ও সুদাত খানের জন্য আমরা বিশেষভাবে গর্বিত। খান’স টিউটোরিয়ালের (কেটি) একান্ত নিজস্ব স্যাট ম্যানেজার পুষ্পল ইসলামের নেতৃত্বে আমাদের সর্বোচ্চ প্রশিক্ষিত স্যাট ইন্সট্রাক্টররা সবাই কাস্টমাইজড স্যাট কারিকুলাম অনুসারে কাজ করে থাকেন। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, প্রতি দিনের স্টাডি কার্যক্রমের কঠোর বাস্তবায়ন এবং পাক্ষিক অভিভাবক-শিক্ষক সম্মেলনের মাধ্যমে আমরা স্যাট পরীক্ষায় শিক্ষার্থীদের স্কোর বৃদ্ধিকে নিশ্চিত করে থাকি। কেটি’র হাইস্কুল এ্যাচিভমেন্ট প্রোগ্রামের ডিকেটর তাসনীম ইমাম খান বলেছেন, একেবারে হাতের কাছে এসে গেছে অক্টোবরের স্যাট পরীক্ষা। আমাদের শিক্ষার্থীরা তাতে কত ভাল ফল করে আমরা তাই দেখার জন্য অধীর হয়ে রয়েছি।
কেটি’র বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অক্টোবরের স্যাট ও পিএসএটি’র জন্য ১০ম, ১১শ ও ১২শ গ্রেডের শিক্ষার্থীদের প্রস্তুত করার সাথে সাথে আমরা যথাশীঘ্র আমাদের নতুন স্যাট সাইকল শুরুর জন্য সোফোমোর ও জুনিয়ারদের ভর্তি করার অপেক্ষায় রয়েছি। খান’স টিউটোরিয়ালের প্রেসিডেন্ট ও সিইও ড. ইভান খান ১০ম ও ১১শ গ্রেডের পরিবারবর্গকে এ ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করতে এবং একই ধরনের কৃতিত্ব অর্জনে অংশীদার হতে আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্ক সিটি ও আউটার বরোগুলিতে মোট ১০টি শাখায় খান’স টিউটোরিয়াল তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে। শাখাগুলি রয়েছে ব্রুকলিন, ব্রংকস, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এস্টোরিয়া, ওজোন পার্ক, ফ্লোরাল পার্ক প্রভৃতি স্থানে। প্রাথমিকভাবে স্বল্প আয়ের মানুষ ও নবাগত ইমিগ্রান্টদের কল্যাণের দিকে লক্ষ্য রেখেই এইসব স্থানে খান’স টিউটোরিয়ালের শাখা স্থাপন করা হয়েছে। ১৯৯৪ সাল থেকে এই প্রতিষ্ঠান তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এ পর্যন্ত ২ হাজার ৬১৫ জন ছাত্র-ছাত্রীকে স্পেশালাইজড স্কুলে ভর্তি হতে সহায়তা করেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ