Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এন মজুমদারের শ্বশুর নুরুজ্জামান ভূইয়ার জানাজা সম্পন্ন, আজ শনিবার রাতে মরদেহ বাংলাদেশে পাঠানো হবে

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: September 30, 2017 | 3:59 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের শ্বশুর আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়ার নামাজে জানাজা গত শুত্রবার বাদ জুম্মা ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের ছেলে-জামাতা, নাতী, আত্মীয়-স্বজন, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী জানাজায় শরীক হন। জানাজার আগে মরহুমের জামাতা মোহাম্মদ এন মজুমদার মুসল্লীদের কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজায় ইমামতি করেন পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম।মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কমকে জানিয়েছেন, নুরুজ্জামান ভূইয়ার মরদেহ আজ শনিবার রাত ১১টায় এমিরাটসের একটি ফ্লাইটযোগে বাংলাদেশে পাঠানো হবে। মোহাম্মদ এন মজুমদার, রেক্সোনা মজুমদারসহ মরহুমের স্বজনরা এর আগে এদিন রাত ১০টায় কাতার এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে রওয়ানা দেবেন। ফেনীর দক্ষিণ আনন্দপুর নিজ গ্রামে তাঁর প্রতিষ্ঠিত আনন্দপুর হাজী নুরুজ্জামান ভূইয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে দ্বিতীয় জানাজা শেষে সেখানে তাঁর মরদেহ দাফন করা হবে।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়া গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় নিউইয়র্কে ব্রঙ্কসের আলবার্ট আইনস্টাইন হসপিটালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন। মরহুম নুরুজ্জামান ভূইয়া ২ পুত্র, ১ কন্যা, ৭ নাতি-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের একমাত্র মেয়ে এবং মোহাম্মদ এন মজুমদারের সহধর্মিনী রেক্সোনা মজুমদার নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও পার্কচেস্টার হোম এলএলসি’র প্রেসিডেন্ট।
মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তার শ্বশুর আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়া ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রে আসেন এবং নিউইয়র্কের ম্যানহাটানে নিজস্ব ব্যবসা শুরু করেন। প্রথমে ম্যানহাটানে বসতি গড়ে তুললেও ১৯৮৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি পরিবার পরিজন নিয়ে ব্রঙ্কসে বসবাস করেন। তিনিই তার পরিবারের সবাইকে যুক্তরাষ্ট্রের নিয়ে আসেন। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়া যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রে আসার আগে তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন।
এদিকে, আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের শ্বশুর আলহাজ্ব নুরুজ্জামান ভূইয়ার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। এসব শোক বিজ্ঞপ্তিতে মরহুমের আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাতের জন্য সকলের দোয়া কামনা করেছেন মোহাম্মদ এন মজুমদার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ