ফ্রান্সে আবারও সন্ত্রাসী হামলা, দুই রেলযাত্রীকে ছুরির আঘাতে হত্যা, নিরাপত্তারক্ষীদের গুলিতে আততায়ী নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ফ্রান্সে আবারও সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসের ভীতি কাটতে না কাটতেই আবারও সন্ত্রাসী হামলার ভুক্তভোগি হয়েছে ফ্রান্স। দেশটির মার্সেইয়ে সেন্ট চার্লস ট্রেন স্টেশনে দুই রেলযাত্রীকে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। তবে সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীদের গুলিতে আততায়ী মারা যায়।
পুলিশ জানিয়েছে, স্টেশনটি এই মুহুর্তে আমরা ঘিরে রেখেছি। পুরো এলাকা জুড়ে তল্লাশি চলছে। স্থানীয়দের আপাতত এই স্টেশন এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ সুপার অলিভেও দি মেজিও বলেন, স্থানীয় সময় দুপুর দুইটায় স্টেশনের মধ্যে আচমকা ছুরি নিয়ে হামলা চালায় আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এরপর নিরাপত্তারক্ষীদের গুলিতে সেও মারা যায়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড কোলোম্বো ঘটনাস্থল পরিদর্শনের ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য হামলা ঠেকাতে বিভিন্ন পর্যটকস্থল ও ধর্মীয়স্থান সহ সংবেদনশীল স্থানগুলোতে ৭ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
২০১৫ সালের জানুয়ারি মাসে শার্লে হেবদোর অফিসে হামলার পর থেকে ফ্রান্স একের পর এক হামলার শিকার হচ্ছে। ওই হামলায় ১২ জন মারা গিয়েছিলেন। এরপর বিভিন্ন হামলায় এই পর্যন্ত প্রাণহানি হয়েছে ২৩৯ জন মানুষের। সূত্র: সিএনবিসি।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ