Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ওয়াশিংটন ডিসিতে শেখ হাসিনার দিক-নির্দেশনার অপেক্ষায় শ শ নেতাকর্মী জড়ো

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: October 1, 2017 | 1:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক :প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে থেকে সাংগঠনিক ও রাজনৈতিক দিক-নির্দেশনার জন্য ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়েছেন শত শত নেতাকর্মী। ১ অক্টোবর স্থানীয় সময় বিকেল ৫টায় ভার্জিনিয়া অঙ্গরাজ্যে রিটজ কার্লটন হোটেলে শেখ হাসিনার সাথে নেতাকর্মীদের সাক্ষাৎ ঘটবে।

শনিবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি এবং বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ জানান, ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গরাজ্য এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের সাথে পৃথকভাবে কথা বলবেন সভানেত্রী শেখ হাসিনা। ’ বৈঠকে মিডিয়ার প্রবেশাধিকার থাকবে না বলেও উল্লেখ করেন ড. গোলাপ।

জাতিসংঘের চলতি ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলায় ভাষণ প্রদানের পর ২২ সেপ্টেম্বর দুপুরে শেখ হাসিনা ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় বসবাসরত তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বাসায় যান এবং সেখানেই তিনি অবস্থান করছেন। এরইমধ্যে গত সোমবার অপরাহ্নে তার পিত্তথলিতে সফল অস্ত্রোপচার হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভার্জিনিয়ায় অবস্থানের মেয়াদ কয়েকদিন বাড়িয়ে দেন। এ সুযোগেই দলীয় নেতাকর্মী তার সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের দাবির পরিপ্রেক্ষিতে সভানেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের পর ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তা সত্বেও নেতা-কর্মীরা স্বস্তি পাচ্ছেন না নয়া কমিটি গঠনের ব্যাপারে। কারণ বর্তমান কমিটির মেয়াদ ৩ বছর আগে অতিবাহিত হয়েছে। এমন অবস্থায় শেখ হাসিনা সকলের সাথে পৃথকভাবে (অঙ্গরাজ্য, মহানগর এবং যুক্তরাষ্ট্র শাখা) কথা বলতে সম্মতি দেয়ার পর সাংগঠনিকভাবে সক্রিয় প্রায় সকল নেতাকর্মীই ভার্জিনিয়ায় জড়ো হয়েছেন।

যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু প্রজন্মলীগসহ সকল সহযোগী, বন্ধুপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা হোটেল রিটজ কার্লটনে অবস্থান নিয়েছেন। ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসেচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, স্বাগতিক ওয়াশিংটন ডিসির নেতা-কর্মীদের কলরবে মুখরিত রিটজ কার্লটন হোটেল।

এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটির নেতৃত্ব পেতে আগ্রহীরা নিজ নিজ জীবনবৃত্তান্তসহ ঐ হোটেলে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। নতুন কমিটিতে বর্তমান সভাপতি ড. সিদ্দিকুর রহমান ফের দায়িত্ব পেতে আগ্রহী। এছাড়া এই পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও মূলধারার রাজনীতিক ড. নূরন্নবী, বর্তমানে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র সেনসাস ব্যুরোর পদস্থ কর্মকর্তা হিসেবে সম্প্রতি অবসরগ্রহণকারি ড. খন্দকার মনসুর, বিটিআরসির চেয়ারম্যান এবং মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক নেতা ড. শাহজাহান মাহমুদ অন্যতম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীর নামও শোনা যাচ্ছে।

অপরদিকে সাধারণ সম্পাদক হিসেবে সিলেট অঞ্চলের ৪ প্রার্থীর সকলেই সোচ্চার। এরা হলেন, বর্তমানের যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, আবুল হাসিব মামুন এবং আব্দুর রহিম বাদশা। এর বাইরে রয়েছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। জাকারিয়া হচ্ছেন নোয়াখালী অঞ্চলের সন্তান এবং জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরীর ছোটভাই।

উল্লেখ্য, সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে বছরখানেক আগে বহিষ্কারের পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন আব্দুস সামাদ আজাদ। তিনি বর্তমান সভাপতির একান্ত অনুগত হিসেবে খ্যাতি অর্জন করায় তাকে ভারমুক্ত করা হলেও অবাক হবার কিছু থাকবে না। গত দু’দিনের আওয়ামী পরিবারের শতাধিক সক্রিয় নেতাকর্মীর সাথে আলাপ করে জানা গেছে যে, সবাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষ পদে শেখ হাসিনার সিদ্ধান্তকেই স্বাগত জানাবেন। সভাপতি, সাধারণ সম্পাদক এবং জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক পদে কাউন্সিলের কোন প্রয়োজন নেই বলেও তারা উল্লেখ করেন। সংগঠনের ঐক্যের প্রশ্নে এ ৩টি পদে ১ অক্টোবর রবিবার অপরাহ্নে শেখ হাসিনার কাছ থেকে নাম শুনতে আগ্রহী কর্মীরা। এমন লোকজনকে এসব পদে নেয়া উচিত, যাদের আর্থিক সামর্থ্য এবং সময় দেয়ার মত মনোভাব রয়েছে। একইসাথে মার্কিন রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থাকাকেও অন্যতম যোগ্যতা হিসেবে মনে করছেন কর্মীরা। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV