Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীসহ তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিউইয়র্কে বিশাল সমাবেশ: অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি, আন্দোলনের হুমকি

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: October 2, 2017 | 5:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ কাউন্সিলর এসোসিয়েশনের সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীসহ তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিউইয়র্কে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান হয়েছে। অন্যথায় কনস্যুলেটের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বরাবর স্মারকলিপি পেশসহ প্রবাস থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও সমাবেশে হুমকি দেয়া হয়।নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুল হলে স্থানীয় সময় ১ অক্টেবর রোববার রাতে মৌলভীবাজার জেলাবাসী নিউইয়র্ক আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে যুক্তরাষ্ট্র মৌলভীবাজার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
সমাবেশ থেকে সন্ত্রাস বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে প্রবাসী বাংলাদেশি আমেরিকানরা। অবিলম্বে স্বাগত কিশোর দাস চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অব: প্রধান শিক্ষক আবদুর রহিম খানের সভাপতিত্বে এবং কমিউনিটি এক্টিভিস্ট জুবায়ের খান জুয়েল ও তপোবীর রায় বুরনের যৌথ পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন আমেরিকা ইন্ক’র ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কমিউনিটি এক্টিভিস্ট লায়েক তরফদার, সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট রিয়েলটর মঈনুল ইসলাম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইন্ক’র সদস্য এমদাদ রহমান
তরফদার, মো. জাবেদ উদ্দিন, মৌলভীবাজার জেলা সমিতি ইউএসএ’র কর্মকর্তা ও বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হক, জাপার কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান চৌধুরী হেলাল, বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনকের সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক মো: হারুন আলী, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরর বড় ভাই সিদ্ধার্থ চৌধুরী সাগর, কমিউনিটি এক্টিভিস্ট ওবায়েদুল হক শিবলু, আবুল কালাম সিপু, শাহ
জাবের আহমেদ, সৈয়দ আহমদ জুয়েদ, শাহ রকিব আলী, মুছা খান, বিএনপি নেতা ইমরান শাহ রন, জাফর তালুকদার, জুহেল আহমদ, জুবের চৌধুরী, মো. আবদুল গনি খান, সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান এসাসিয়েশন ইনকের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ অব নর্থ আমেরিকা’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কমিউনিটি এক্টিভিস্ট সামছুল আলম সুমন, আক্তার হোসেন, কামরুল হাসান সিরাজী, মাহমুদ চৌধুরী, মো. সাইকুল ইসলাম, মোতালিব রাজা, সৈয়দ আলী আহমদ শাহীন, মো. রাজ্জাক মুন্না, সঞ্চিত রায়, সুদীপ দে, সালাম চৌধুরী, খলিলুর রহমান খলিল, সুমন খান, মোস্তাকিন, ইয়াছিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ হিসেবে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ সাংবিধানিকভাবে সকল দল, মত ও ধর্মাবলম্বী মানুষের সমান অধিকার স্বীকৃত। কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী একজন নির্বাচিত জন প্রতিনিধি। সর্বস্তরের পৌরবাসীর সমর্থনপুষ্ট। মৌলভীবাজার পৌর সভার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখেন। তার এলাকার দরিদ্র-অসহায়দের পাশে থেকে মানব সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি তিন তিন বার কাউন্সিলর নির্বাচিত হন। কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তারা নির্বাক। একজন নির্বাচিত প্রতিনিধির নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হওয়ায় প্রবাসীরা উদ্বিঘœ। দেশে যেতে ভয় পাচ্ছে। তারা সকলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে একই ঘটনা বার বার ঘটবে।বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসামান্য অবদান রাখছে প্রবাসীরা। আরো কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী তারা। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যশা করে প্রবাসীরা। প্রবাসীরা যাতে নির্ভয়ে দেশে যেতে পারে, হতাশ না হয়, বিনিয়োগ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে। প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিনত হওয়া সময়ের ব্যপার মাত্র। নির্যাতনকারীরা সভ্যতার শত্রু এই অপশক্তিকে মোকাবেলা করতে না পারলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করা যাবে না।
সমাবেশে এই সন্ত্রাসী হামলার বিচার দাবি জোরদারে মৌলভীবাজারবাসীসহ সকল স্থরের প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত এবং অংশ গ্রহণের জন্য আয়োজক ও ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান হয়।উল্লেখ্য, গত শুক্রবার সন্ত্রাসী হামলায় মৌলভীবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীসহ তার পরিবারের ৪ সদস্য আহত হন। এদিন রাত ৮টার দিকে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের বাসার ভেতর ঢুকে ১৫/২০জন সন্ত্রাসী কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী ও তার পরিবারের উপর এলোপাথাড়ি হামলা চালালে স্বাগত দাস অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলে তাকে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে স্বাগত কিশোর দাসসহ আহত অন্য ৪জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে স্বাগত কিশোরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানা গেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV