বড়লেখায় বন্যার্তদের পাশে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : দীর্ঘদিন যাবৎ বন্যাকবলিত বড়লেখা উপজেলার অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে যুক্তরাষ্ট্রস্থ ‘মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’। জেলাব্যাপি ত্রাণ বিতরণ কর্মসূচির ৫ম ধাপে বড়লেখায় এত্রাণ বিতরণ করে এই সংগঠনটি। এসময় প্রায় ৫’শত দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়।
প্রবাসীদের বৃহৎ সংগঠনের উদ্যোগে (২৬ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে বড়লেখা উপজেলার অসহায় বন্যার্ত মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রান বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ শাহাব উদ্দিন জানান, এই দুর্যোগময় সময়ে সরকারের পাশাপাশি প্রবাসীরা যেভাবে সাহায্যের হাত প্রসারিত করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রির পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং আগামীতেও এমাটির সন্তান হিসেবে সকল দুর্যোগপূর্ণ মুহূর্তে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক প্রেসিডেন্ট ফজলুর রহমান ফজলু, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও জেলা বিএনপির সদস্য বদরুজ্জামান সজল, জেলা যুবলীগের সহ সভাপতি কায়ছার পারভেজ, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর ট্রাস্টি বোর্ডর সদস্য মামুনুর রশীদ শিপলু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক এর নির্বাচন কমিশনের সদস্য নিয়াজ উদ্দিন আহমদ, শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেন, জেলা ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক’র সদস্য সোহরাব হোসেন, তালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিক বাদল, নজমুল আবেদীন, বড়লেখা কেন্দ্রিয় জামে মসজিদের অর্থ সম্পাদক আলহাজ্জ্ব মো. আব্দুর নুর, তাজুল ইসলাম চোধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জসনু সোবাদার, তালিমপুর ইউপি সদস্য আব্দুল মতলিব, মাদ্রাসা পরিচালচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন মাষ্টার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান, মুরাদ হোসেন, ব্যবসায়ী ফজলু মিয়া, সিরাজুল ইসলাম, পূর্ব জুড়ী আঞ্চলিক সমাজকল্যাণ সংস্থার সভাপতি রুমেল আহমদ, সম্পাদক আবদুল আহাদ, জাহিন উদ্দিন, ফরহাদ আহমদ, ইমরুল ইসলাম প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ