Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশীদের প্রথমবারের মত দুর্গা পুজো উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 24 বার

প্রকাশিত: October 3, 2017 | 7:10 PM

গোলাম সাদত জুয়েল, ফ্লোরিডা : সেন্ট্রাল ফ্লোরিডায় প্রথম বারের মত বাংলাদেশী প্রবাসী দুর্গাপুজা উদযাপন করলেন হত ৩০ সেপ্টেম্বর ও ১ লা অক্টোবর শনিবার ও রোববার । সেন্ট্রাল ফ্লোরিডার অঞ্জলী হিন্দু সোসাইটির আয়োজনে দুর্গাপুজা অনুষ্টিত হয় । সেন্ট্রাল ফ্লোরিডায় প্রায় শ খানেক হিন্দু পরিবার বসবাস করেন । প্রতিবার তারা ভারতীয় দের সাথে দুর্গাপুজা উদযাপন করে থাকেন । এবার মার্চ মাস থেকে অঞ্জলী হিন্দু সোসাইটি একক ভাবে বাংলাদেশী প্রবাসীরা দুর্গাউ্যসব করার পরিকল্পনা গ্রহন করেন । মাগুরার কৃতি সন্তান বিশিষ্ট কন্ঠ শিল্পী ও সংগঠক স্বপন অধিকারী নেতৃত্বে অঞ্জলী হিন্দু সোসাইটি জমকালো দুর্গূাউ্যসবের ঘোষনা দেন । ভারত থেকে প্রতিমা সংগ্রহ করা হয়। গত ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল থেকে দুর্গাউ্যসব শুরু করেন, স্থানীয় লিজবার্গ এলিমেন্টরী স্কুল শুক্রবার না পাওয়া যাওয়ায় শনিবার সকাল থেকে পুজো শুরু হয়, একই দিন শনিবার সপ্তমী ও অষ্টমী পুজো শেষ করে সেই দিন নবমী পুজো করা হয় । রোববার ১ লা অক্টোবর দশমি পুজো করা হয় । ঠাকুর অজয় মুখ্যার্জি বলেন, দু দিনে পুজো করা হল স্থানের অভাবে তা অমার্জনীয়, মা দুর্র্গা তা কিভাবে মেনে নেবেন- আপনার প্রার্থনা করুন । তবে আগামীতে অন্তত তিন দিনে পুজো করতে হবে । তা না হলে পুজো অসম্পুর্ন থেকে যাবে । সকলে মার কাছে প্রার্থনা করেন, মা যেন পুজোটার পুর্নতা দেন । লিজবার্গ এলিমেন্টরী স্কুলে শনিবার সকাল থেকে বাংলাদেশী প্রবাসী দের ও ভারতীয় হিন্দুদের পদচারনায় মুখরিত ছিল । দুর দুরান্ত থেকে অনেক হিন্দু প্রবাসীরা এসেছিলেন । ছিল চম্যকার গোছানো একটি আয়োজন । ভারত থেকে আসা প্রতিমাটা ছিল দেখার মত । অনেক মুসলিম পরিবার হিন্দু দের দুর্গূাপুজো দেখতে দুর দুরান্ত থেকে এসেছিলেন । সেন্ট্রাল ফ্লোরিডায় বাংলাদেশী প্রবাসীদের বসবাস ৯০ /৯১ সাল থেকে অথচ এবারই প্রথম বারের মত বাংলাদেশী হিন্দুদের আয়োজনে একক দুর্গাপুজো আয়োজন ছিল বারতি আকর্ষন । সেন্ট্রাল ফ্লোরিডার লিজবার্গ ও মাউন্ট ডোরা এলাকায় প্রায় ২৫/৩০ টি হিন্দু পরিবার বসবাস করেন তাদেরই উদ্যেগে অঞ্জলী হিন্দু সোসাইটির সদস্যরা দুর্গূাউ্যসবের ব্যাপক আয়োজন করেন । নেচে গেয়ে , পুজা , অর্চনা, ভক্তি শ্রদ্বায় মা দুর্গাকে স্বাগত জানান, আবার দশমিতে বিজয়া তে সিদুর পরিয়ে মাকে শশুর বাড়ী পাটিয়ে দিতে ছিল সবার চোখে জল । শান্তি প্রশান্তিতে ভরিয়ে দিয়ে আগামী বছর মা দুর্গা আবার ফিরে আসবেন । প্রবাসে দুর্গা প্রতিমা বিসর্জন দেবার সুযোগ না থাকায় ও ভারত থেকে আসা প্রতিমা আগামী বছরের জন্য রেখে দেয়া হয়েছে বলে জানালেন অ্ঞ্জলী হিন্দু সোসাইটির নেতৃবন্দ । অঞ্জলী হিন্দু সোসইটির সদস্যরা সংগীত পরিবেশ করেন দুদিন,নেচে গেয়ে, ভক্তি শ্রদ্বায় দুর্গাপুজোকে সার্থক করলেন, তাদের মধ্যে অনীশ দাস, আকাশ অধিকারী, অভিক শীল, বৈভব, অতিশ দাস,পুজা অধিকারী,শীলল, প্রিয়া শীল, রীদম ভৌমিক, প্রনীল,সুপ্রিয়, কুন্ডু, ইতু চৌধুরী, তানিশা, কুন্তল,স্বপন অধিকারী, নরেশ শীল, বিশু দাস, রশময় মজুমদার, বাদল চৌধুরী, সত্য দাশ, গৌর দাস, সুব্রত কুন্ড, গৌতম ভৌমিক, কাজল দত্ত, রিপন চৌধুরী,রুনু শীল,স্বপ্না, অঞ্জলী, মমতা, নমিতা, মনিকা, চন্দ্রা, উর্মি, মুন্নি চৌধুরী, সোমা । বিশেষ করে অনিক দাশের গজল ও ভজন ছিল বেশ উপভোগ্য । মহিলারা নেচে গেয়ে আনন্দ ফুর্তি করেন । সেন্ট্রাল ফ্লোরিডার বিভিন্ন সিটি থেকে অনেক হিন্দু প্রবাসীরা পুজো দেখতে আসেন ।
দুর্গাউ্যসবের অন্যতম উদ্যেক্তা স্বপন অধিকারী জানান, প্রথম বারের মত বাংলাদেশীদের উদ্যেগে দুর্গা পুজা করার অনুপ্রেরনায় আগামী বছর আরও বৃহদ আকারের অন্স্টুান হবে । শুক্রবার স্কুল খোলা থাকায় আমরা স্কুলটা শনিবার পেলাম তাই আমাদের দুদিনে পুজোটা করতে হল । আগামী বছর এরকম হবে না । বাংলাদেশী , কলকাতার ও আসামের হিন্দুদের উপস্থিতি আমাদের অনুপ্রানিত করেছে । দুদিনে হাজার খানেক প্রবাসী পুজো মন্ডব পরিবদর্শন করেছেন । অঞ্জলী হিন্দু সোসাইটি কালি পুজো, স্বরস্বতী পুজো সহ সকল পুজা উদযাপন করবে । সকলের সহযোগীতা আমাদের আত্ববিশ^াস বাড়িয়ে দিয়েছে ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV