এফবিসিসিআই’র পরিচালক মাসুদ পারভেজ খান ইমরানকে কুমিল্লা সোসাইটির সংবর্ধনা প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্ট এন্ড পার্টি হলে গত ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী কুমিল্লার গণ-মানুষের নেতা কুমিল্লা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি ও এফবিসিসিআই-এর পরিচালক মাসুদ পারভেজ খান (ইমরান) কে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক নাগরিক সংবর্ধনা প্রদান করে।
প্রবাসীদের উদ্যোগে বিপুল সংখ্যক কুমিল্লাবাসী ও আমন্ত্রিত অতিথিদের সরব উপস্থিতিতে সৌহার্দপূর্ণ পরিবেশে অতিথিকে উপস্থিত সকলের ভালবাসা ও ফুলেল শুভেচ্ছায় মুহুর্মুহু করতালিতে সংবর্ধিত করা হয়। জাঁকজমকপূর্ণ এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্র শাখা ও কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সভাপতি আবুল বাশার মিলন। সভাটি পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি কুমিল্লা সোসাইটির নব নির্বাচিত সভাপতি আবুল খায়ের আকন্দ, ডাঃ আলী আহমেদ বীর মুক্তিযোদ্ধা, নরসিংদি সোসাইটির সাবেক সভাপতি আজহারুল ইসহাক (খোকা), ফোবানার সাবেক আহ্বায়ক এমাদ চৌধুরী, ইঞ্জি. আব্দুল খালেক (সাবেক সভাপতি), এম আর সেলিম, মাস্টার সিরাজুল ইসলাম, জাবেদ আহমেদ, এড. আ: রউফ। আরো উপস্থিত ছিলেন ডা: আলী আহমেদ, সালাউদ্দিন আহমেদ, রেজাউল হক, উলফাত মোল্লা, জোহাউজ্জামান, আ: হক, নজরুল ইসলাম, ফেরদৌস আহমেদ ভূঁইয়া, সাঈদ হক শরীফ, ইঞ্জি. আ: লতিফ, জাকির হোসেন, এমদাদ, সৈয়দ শরিফুল হক, আসাদুর রহমান, মিজানুর রহমান, কামাল হোসেন, ফায়জুল চৌধুরী ও জুয়েল আহমেদ প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে প্রধান অতিথির কাছে কুমিল্লার সার্বিক উন্নয়নের বিষয়টি তুলে ধরেন। তিনি প্রধান অতিথির দীর্ঘায়ূ ও সু-স্বাস্থ্য কামনা করেন। ডিনারের মাধ্যমে সভার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ