টুইটারে সবচেয়ে বেশি অনুসারী এখন প্রেসিডেন্ট ট্রাম্পের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : টুইটারে সবচেয়ে বেশি অনুসারী এখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সামাজিক মাধ্যম টুইটারকে খুব পছন্দ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটু কিছু হলেই টুইটারে পোস্ট দেন তিনি। সম্প্রতি সোশ্যল মিডিয়া ট্র্যাকারের একটি জরিপে জানা গেছে, টুইটারের জনপ্রিয়তায় পোপ ফ্রান্সিসকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প।
বুধবার এই রায় প্রকাশ করে মিডিয়া ট্র্যাকার। তারা জানায়, বিশ্ব নেতাদের মধ্যে এখন টুইটারে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে ট্রাম্পের খাতায়।
টুইটার বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের বর্তমান ফলোয়ার প্রায় ৪০ মিলিয়ন। সম্প্রতি ৮৯০টি নতুন ফলোয়ার যুক্ত হওয়ার পর অল্পসংখ্যক ভোটে পোপ ফ্রান্সিসকে হারিয়ে জনপ্রিয় টুইটার স্টার হয়েছেন ট্রাম্প।
উল্লেখ্য, টুইটারের এই জরিপে শুধুমাত্র বর্তমান বিশ্বনেতাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে। সাবেক দায়িত্বপ্রাপ্ত বিশ্ব নেতাদেরকে যুক্ত করলে সেই কাতারে ট্রাম্প পিছিয়ে থাকতো অনেক গুন। বারাক ওবামার কথাই ধরুন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামার টুইটার ফলোয়ার ৯৫ মিলিয়নের অধিক। ভয়েস অব আমেরিকা
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ