বিএনপি-জামাত দোসররা প্রধানমন্ত্রীর আকাশচুম্বী সফলতায় ঈর্ষান্বিত হয়ে লন্ডনে বিক্ষোভের নামে শিষ্টাচার বিবর্জিত কর্মকান্ডে লিপ্ত : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্থানীয় সময় ৫ অক্টেবর এক বিবৃতিতে বলেছেন, বিএনপি জামাতের দোসররা মাননীয় প্রধানমন্ত্রীর আকাশচুম্বী সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিক্ষোভের নামে শিষ্টাচার বিবর্জিত কর্মকান্ডে লিপ্ত হচ্ছে।
বিবৃতিতে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে ইংল্যান্ডে যাত্রা বিরতিতে রয়েছেন। সর্বদিক দিয়ে সফল যুক্তরাষ্ট্র সফর শেষ করে নিনি গত ২রা অক্টোবর যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর খ্যাতি, কর্মকান্ড, সফলতা আজ দেশের পরিমন্ডল ছাপিয়ে সারা বিশ্বে ব্যাপক ভাবে সমাদৃত। বর্তমান বিশ্বে তিনি একজন সফল সরকার প্রধান হিসেবে স্বীকৃত। কিন্তু স্বদেশ এবং প্রবাসের মাটিতে কিছু সংখ্যক প্রতিক্রিয়াশীল চক্র বিএনপি জামাতের দোসররা মাননীয় প্রধানমন্ত্রীর এই আকাশচুম্বী সফলতায় ঈর্ষান্বিত হয়ে বিক্ষোভের নামে শিষ্ঠাচার বিবর্জিত কর্মকান্ডে লিপ্ত হচ্ছে যার প্রমান লন্ডনের মাটিতে। যে কুচক্রী মহল সেই অনাহূত কর্মকান্ডের সংগে জড়িত আমরা তাদের ধিক্কার জানাচ্ছি এবং প্রচন্ড নিন্দা জ্ঞাপন করছি।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, গত ১৭ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নিউইয়র্ক পদার্পন করা থেকে শুরু করে ২রা অক্টোবর ওয়াশিংটন ডালাস এয়ারপোর্ট থেকে বিদায় নেওয়া পর্যন্ত বিএনপি/জামাতের দোসররা ব্যাপক কোন সরকার বিরোধী সমাবেশ করতে ব্যর্থ হয়েছে কারন যুক্তরাষ্ট্র আওয়ামী নেতাকর্মীরা ছিলেন যথেষ্ট সুসংগঠিত এবং পরিকল্পিত। প্রতিক্রিয়াশীল চক্র যতই ষরযন্ত্র করুক না কেন কিন্তু মুজিব আদর্শের সৈনিকরা স্বদেশে এবং এই প্রবাসের মাটিতে ঐক্যবদ্ধ ভাবে তার সমুচিত জবাব দেবে, সেই সংগে আগামী জাতীয় নির্বাচনের বৈতরনী নির্বিঘেœ পার হতে কাজ করে যাবে। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ