যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ন্যাটে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মিসিসিপি নদী সংলগ্ন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ন্যাটে। উদ্ভূত পরিস্থিতিতে আলাবামা, লুজিয়ানা ও মিসিসিপি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডাতেও কিছু এলাকায় জরুরি অবস্থা বলবৎ থাকবে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
এর আগে মধ্য আমেরিকার তিন দেশে ন্যাটের তাণ্ডবে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিকারাগুয়ায় ১৩ জন, কোস্টারিকায় আটজন, হন্ডুরাসে তিনজন এবং এল সালভেদরের একজন রয়েছেন। নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন। স্থানীয় সময় শনিবার রাতে ঝড়টি যুক্তরাষ্ট্র অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। এসব রাজ্যের নিচু ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ব্যাপক ঝড়ো বাতাস থাকলেও ঘূর্ণিঝড় ন্যাটে গত মাসে আঘাত হানা মারিয়া ও ইরমা’র মতো ততটা শক্তিশালী নয়। এখন পর্যন্ত ন্যাটের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ মাইল। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপদ্রুত এলাকায় অতিবৃষ্টিতে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল