Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে জাগরনী কালচারাল সোসাইটির দুর্গোৎসব উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: October 7, 2017 | 10:52 PM

আকবর হোসাইন, আটলান্টিক সিটি থেকে : পোমনা হিন্দু জৈন মন্দিরে নিউজার্সীর সাউথ জার্সীতে বসবাসরত হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে গত ৩ এবং ৪ই অক্টোবর মঙ্গলবার এবং বুধবার তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করেছেন। জাগরণী কালচারাল সোসাইটি আয়োজিত, দু’দিনব্যাপী শারদীয়া দূর্গোৎসব ৪ অক্টোবর সাড়ম্বরে শেষ হয়েছে। আটলান্টিক সিটিতে শারদীয়া দূর্গোৎসবের দশম বর্ষপূর্তির এই অনুষ্ঠান ছিলো ঝাঁকজমক পূর্ণ এবং আন্দ উৎসবে পরিপূর্ন। এই উৎসব অনুষ্ঠানের মধ্যে ছিল দূর্গা প্রার্থনা, আরতি, অঞ্জলি প্রদান,ভোগ প্রদান, প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, মায়ের বোধন, পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফ্যাল ড্রসহ নানা আয়োজন।
হিন্দু ধর্মালম্বীদের বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। শারদীয় দূর্গা পূজা উৎসব বাঙ্গালীর জীবনে যোগ করেছে আলাদা মাত্রা| সাউথজার্সীর “জাগরনী কালচারাল সোসাইটির” উদ্যোগে আটলাণ্টিক সিটির সণ্ণিকটে হিন্দু জৈন মন্দিরে আয়োজিত দূদিন ব্যাপী পূজা উৎসবে সমগ্র সাউথ জার্সী থেকে বিপুল সংখ্যক সনাতন ধর্মলম্বীরা যোগ দেন।পূজা উদযাপন কমিটির এইবারের সমন্বয়কারী হিসাবে ছিলেন হীরক রৈথ, গোপাল ঘোষ, রুনু গুপ্ত, লিটন ধর, রাখাল দাস, শিলা পাল, উওম চৌধুরী, পিণ্টু রায়, পলাশ সাহা,সঞ্জয় দাশগুপ্তসহ আরও অনেকেসহ আরো অনেকে।
আটলান্টিক সিটির এই পূজার অনুষ্ঠানে নেচে গেয়ে, পুজা, অর্চনা, ভক্তি শ্রদ্বায় মা দূর্গাকে স্বাগত জানান, আবার দশমীতে বিজয়াতে সিদুর পরিয়ে মাকে শশুর বাড়ী পাঠিয়ে দিতে ছিল সবার চোখে জল। শান্তি প্রশান্তিতে ভরিয়ে দিয়ে আগামী বছর মা দুর্গা আবার ফিরে আসবেন এই প্রত্যাশায় শেষ হয় এইবারেরপূজা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ