Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে মনোজ্ঞ সংগীত রজনী

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: October 7, 2017 | 11:04 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরি : যুক্তরাষ্ট্রের নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ৪ঠা অক্টোবর বুধবার গীতা সংঘের উদ্যোগে সেন্ট মাইকেল গির্জার মিলনায়তনে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সংগীত রজনীর। সন্ধ্যা নামতেই প্রবাসীদের সব পথ গিয়ে যেন মিশেছিল সেন্ট মাইকেল গির্জার মিলনায়তনে।সংগীত অনুষ্ঠান শুরু হওয়ার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল।
অনুষ্ঠানের শুরুতে গীতা সংঘ কালচারাল স্কুলের শিক্ষার্থীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করে।
অনুষ্ঠানের সঞ্চালক প্রদীপ দের সঞ্চালণায় একে একে মঞ্চে এসে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন সারেগামাপা খ্যাত ভারতীয় সংগীত শিল্পী ঝিমুট রায় ও চন্দ্রিকা ভট্টাচার্য।
শিল্পীদ্বয় কখনো একক, কখনো দ্বৈত কণ্ঠে রবীন্দ্র সংগীত, হারানো দিনের বাংলা ও হিন্দি গান পরিবেশন করে দর্শকদের নস্টালজিক করে তোলেন।এরপর শিল্পীরা বিরতিতে যান।শিল্পীদেরকে তবলায় সহযোগীতা করেন রবিশংকর ভট্টাচার্য ও কী বোর্ডে কৌশিক ঘোষ।
অনুষ্ঠানের বিরতিতে গীতা সংঘের ট্রাষ্টি বোর্ডের সদস্য শ্যামল রায়, দীপংকর মিএ, উত্তম দা্‌শ, সভাপতি কাঞ্চন চৌধুরী ও সাধারন সম্পাদক সুরজিৎ চৌধুরী মিলটন শুভেচ্ছা বক্তব্য রাখেন।
বিরতির পর ফিরে এসে শিল্পীদ্বয় হাল আমলের জনপ্রিয় বাংলা ও হিন্দি গান পরিবেশন করে শ্রোতাদের মাতিয়ে রাখেন। শ্রোতারাও শিল্পীদের পরিবেশনার সাথে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।মধরাত পার হওয়ার পরও শ্রোতাদের আনন্দ-উচ্ছ্বাসে কোন খামতি ছিল না।সংগীত অনুষ্ঠান শেষে শ্রোতারা মনোজ্ঞ সংগীত রজনী আয়োজনের জন্য উদ্দোক্ত্যাদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ