নিউইয়র্কে একই মঞ্চে আবারও উপমহাদেশের দুই কিংবদন্তী সংগীত শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : উপমহাদেশের দুই কিংবদন্তী সংগীত শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন এখন নিউইয়র্ক-এ অবস্থান করছেন। তারা আবারও নিউইয়র্কে একই মঞ্চে গান পরিবেশন করবেন। উত্তর আমেরিকার জনপ্রিয় এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান শোটাইম মিউজিক এই গর্বিত অনুষ্ঠানের আয়োজক। মনোমুগ্ধ এই অনুষ্টানের Grand Sponsors: People & Tech,, এবং Powered by: Utshob Courier।
এই অনুষ্ঠানকে ঘিরে প্রবাসিদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে ৪০% টিকেট বিক্রয় হয়েছে এবং অবশিষ্ট টিকেট শেষ হবে বলে শোটাইম মিউজিক এর নির্বাহী প্রধান আলমগীর খান জানান। তিনি আরও বলেন, রুনা এবং সাবিনা ইয়াসমিন-এর কনসার্ট করা সত্যিই কঠিন ব্যাপার। তাদের আন্তরিক সহযোগিতার জন্যই আমরা ২য় বারের মত এ আয়োজন করতে পারছি। কৃতজ্ঞতা জানাই কিংবদন্তী দুই শিল্পীকে।
অনুষ্ঠানটি ১৫ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় শুরু হবে কিন্তু ডোর ওপেন হবে সন্ধ্যা ৬টা থেকেই। তিনি দর্শকদের প্রতি অনুরোধ করেন, তারা যেন ৬টা থেকে হলে প্রবেশ করেন এবং নির্ধারিত আসন গ্রহন করেন। তাহলেই আমরা ৭টায় অনুষ্ঠান শুরু করতে পারবো। সবার জন্য ফ্রি পাকিং এর ব্যবস্থা থাকবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ : ৬৪৬-৫৪৬-৬০৩৮। প্রেস বিজ্ঞপ্তি
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ