Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

ওবামার তরুণ অভিবাসী সুরক্ষা কর্মসূচি ‘ড্রিমার’ প্রকল্প সুরক্ষায় কংগ্রেসকে উপায় খুঁজে বের করতে বললেন ইভানকা

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: October 11, 2017 | 7:13 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ওবামার তরুণ অভিবাসী সুরক্ষা কর্মসূচি ‘ড্রিমার’ প্রকল্প বাস্তবায়নে কংগ্রেসকে উপায় খুঁজে বের করতে বললেন মার্কিন ফার্স্ট ডটার ইভানকা ট্রাম্প। মঙ্গলবার ফরচুনের ‘সবচাইতে ক্ষমতাধর নারীদের সম্মেলন’ অনুষ্ঠানে বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পূর্ণ বিপরীত মত প্রকাশ করলেন ইভানকা। তবে ইভানকা জানান, ‘ড্রিমার’ প্রকল্পের বর্তমান ব্যবস্থাপনা ক্রুটিযুক্ত এবং এটি কোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম নয়।
ইভানকা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই সব নিষ্পাপ জনগোষ্ঠিকে রক্ষায় আমাদের একটি ভাল সমাধান বের করতে হবে। এরা শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে এসেছিল। এদের সুরক্ষায় কংগ্রেসের আইন পাস করা প্রয়োজন।’ হোয়াইট হাউসের সিনিয়র এই পরামর্শক বলেন, ‘এই ইস্যু অনেক জটিল, এর জন্য প্রেসিডেন্ট কর্তৃক গৃহীত কোন পদক্ষেপ কিংবা নির্বাহী আদেশ নয়, কংগ্রেসের দীর্ঘ-মেয়াদী পরিকল্পনার প্রয়োজন।’
উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১২ সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে ‘ড্রিমার’ প্রকল্পের অনুমোদন দেন। এর মাধ্যমে ১৬ বছরেরও কম বয়সে বাবা-মায়ের সূত্র ধরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে আসা তরুণ নাগরিকরা বৈধভাবে বাস করার অনুমতি পায় এবং উচ্চ মাধ্যমিক পাশ, মার্কিন সেনা বাহিনী বা সরকারি চাকরিদের যোগদানের সাপেক্ষে তাদের নাগরিকত্ব প্রদানের সুযোগ দেয়া হয়। ট্রাম্প এই প্রকল্প বাতিল করার ঘোষণা দেন সম্প্রতি। সূত্র: দ্য টেলিগ্রাফ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ