বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব নূরুল ইসলাম অনু লাইফ সাপোর্টে : দোয়া কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব, এশিয়া ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনু গুরুতর অসুস্থ্য। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, নূরুল ইসলাম অনু বৃহস্পতিবার (১২ অক্টোবর) স্ট্রোকের শিকার হয়ে মারাত্বকভাবে অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি লাইভ সাপোর্টে রয়েছেন। গত কয়েকদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ্য ছিলেন। খবর ইউএনএ’র
এদিকে ঢাকায় অবস্থানরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ইউএনএ-কে প্রেরীত এক বার্তায় ব্যক্তিগতভাবে প্রবীণ রাজনীতিক নূরুল ইসলাম অনুর রোগ মুক্তি কামনার পাশাপাশি দোয়া মাহফিল আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিইয়র্ক ষ্টেট ও মহানগর আওয়ামী লীগ সহ দলের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোকে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ