Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক-জেবিবিএ’র নির্বাচন ২ জানুয়ারী

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: October 13, 2017 | 7:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ) এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২ জানুয়ারি। নুতন সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে ২০অক্টোবর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। ভোটার তালিকা চূড়ান্ত করা হবে ৩০ নভেম্বর। এবারে সদস্য ফি ধরা হয়েছে একশো ডলার। এছড়া সংগঠনের মুলতবী সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।
১২ অক্টোবর বৃহস্পতিবার রাতে কার্যকরী কমিটির এক পর্যালোচনা সভায় এসব বিষয় নিয়ে আলোচনা হয়। ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়টি পর্যালোচনা করতেই বৃহস্পতিবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকারিয়া মাসুদ জিকো। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারেক হাসান খান। উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি শাহ নেওয়াজ, সহ সভাপতি মাসুদ মোল্লা, সহ সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান, কোষাধ্যক্ষ মো: সেলিম হারুন, দপ্তর সম্পাদক মাহমুদ হোসাইন বাদশা, কার্যকরী সদস্য এস এম আবু হাসান ও কামরুজ্জামান বাচ্চু।
সভায় জেবিবিএ প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ জিকো বলেন, ২ জানুয়ারী অনুষ্ঠিতব্য নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। একই সঙ্গে সজাগ থাকতে প্রকৃত ব্যবসায়ী নন এমন কেউ যাতে সদস্য হতে না পারেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ