Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিসেস নতুন ব্যবস্থাপনায় : গ্রাহকদের অর্থ দেয়া শুরু, কম্যুনিটিতে স্বস্তি

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: October 13, 2017 | 8:01 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিসেস নতুন ব্যবস্থাপনায় কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলের মালিকানায় পরিবর্তন ঘটেছে। নতুন অংশীদার হয়েছেন প্রিন্টিং প্রতিষ্ঠান ডটনেট এর মালিক প্রদীপ সাহা এবং সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার ও রতন কবির। প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক রতন তালুকদার এ তথ্য জানিয়েছেন, নতুন ব্যবস্থাপনায় কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে যাত্রীদের টিকিটের টাকা পরিশোধও শুরু করেছে তারা। ৯ অক্টোবর সোমবার থেকে ১২ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত তারা প্রায় সাড়ে তিনশো গ্রাহকের অর্থ ফেরত দিয়েছে। টাকার অংকে যার পরিমাণ পৌণে দুইশ হাজার ডলার হবে। ওয়ার্ল্ড ওয়াইডের এ উদ্যোগে কমিউনিটিতে স্বস্থি ফিরে এসেছে।
প্রতিষ্ঠানের অন্যতম কর্ণধার প্রদীপ সাহা জানান, এক সাথে সবাইকে টিকিটের অর্থ ফেরত দেয়া সম্ভব হবে না। প্রাথমিকভাবে প্রত্যেককে টিকিটের অর্ধেক মুল্য পরিশোধ করা হচ্ছে। আমরা প্রথম ৩ দিনে প্রায় ৩ শতাধিক গ্রাহকের অর্থ ফেরত দিয়েছি। প্রতিদিন ২৫ জন গ্রাহককে অর্থ নিয়ে যাওয়ার জন্য কল করা হচ্ছে। গ্রাহকের সাথে একাধিক টিকিট ক্রেতা রয়েছেন। গ্রাহকদেরকে সঙ্গে আনতে হচ্ছে পাসপোর্ট এবং টিকিট কেনার রশিদ। সবার অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত কর্মদিবসের প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টার মধ্যে টিকিটের টাকা ফেরত দেয়া হবে।
যারা টাকা ফেরত পাচ্ছেন তারা বাংলাদেশে যাওয়ার জন্য ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সার্ভিসেস থেকে টিকিট কিনে কনফার্মেশন না থাকার কারণে নির্ধারিত সময়ে ভ্রমণ করতে পারেন নি।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিইও নাজমুল হুদা এক বিবৃতিতে জানিয়েছিলেন, ওয়ার্ল্ড ওয়াইড থেকে যারা টিকেট কিনে ভ্রমণ করতে পারেননি তাদের সকলের অর্থ ফেরত দেয়া হবে।
এদিকে গত ৮ অক্টোবর রোবাবর জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ওয়াইডের সিইও নাজমুল হুদা লিখিত বক্তব্যে যাত্রীদের টিকেটের অর্থ পরিশোধের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আমার অসুস্থতার সুযোগ এবং কিছু কর্মচারির অব্যবস্থাপনার কারণে আমাদের ওপর আস্থাশীল গ্রাহকদের ভোগান্তি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করেছি। আরো কিছু টিকিট জমা পড়েছে, যেগুলো আমরা যাচাই বাছাই করছি।
তিনি আরো বলেন, ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল বছরে প্রায় দশ হাজার টিকেট বিক্রি করে। আমাদের হিসাব অনুযায়ী দু’শ থেকে আড়াইশ টিকেটের ক্ষেত্রে এ অনিয়ম হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল আমি গত ৩০ বছর যাবত পরিচালনা করছি। জন্মলগ্ন থেকে এই প্রতিষ্ঠান সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে ব্যবসা পরিচালনা করছে। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল সব সময় কমিউনিটির সেবা, বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড ও প্রবাসীদের নিরাপদে স্বদেশ ভ্রমণের নিশ্চয়তাসহ অভিবাসী বাংলাদেশীদের পাশে ছিল।
তিনি বলেন, গত জুন মাসের শেষ সপ্তাহে বাংলাদেশী এই প্রাচীন ট্রাভেল ব্যবসা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল এক মহাবিপর্যয়ের সম্মুখীন হয়। আমার আকস্মিক অসুস্থতা ও আভ্যন্তরীণ সমস্যার কারণে চলমান প্রক্রিয়ায় বড় ধরনের বাঁধা আসে, ফলে আমার ট্রাভেল ব্যবসা বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে। একদিকে আমি হাসপাতালে, অন্যদিকে কর্মচারীরা তাদের পেশাদারিত্ব পালনে ব্যর্থ হওয়ার কারণেই বিপর্যয় নেমে আসে। এই অনাকাংখিত ও অনভিপ্রেত ঘটনায় আমাদের প্রিয় গ্রাহক-ক্রেতাদের অনেক ভোগান্তি হয়। আামদের প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সমস্যার কারণে সাধারণ প্রবাসীরা যে নানামুখী ভোগান্তির শিকার হয়েছেন, এর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার প্রতিষ্ঠানের গ্রাহক ও ক্রেতাদের ভোগান্তির জন্য দু:খ প্রকাশ করে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সেইসাথে ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল-এর অপ্রত্যাশিত ঘটনার পর যারা আমাকে সাহায্য-সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন, তাদের ধন্যবাদ জানাই।
নামজুল হুদা বলেন, একটি বড় বিপর্যয় থেকে হঠাৎ উঠে আসা সম্ভব হয় না। একটি প্রক্রিয়ার মাধ্যমে আমরা এগুতে চেয়েছি। সেই লক্ষ্যেই ক’মাস ধরে কাজ করছি। ক’সপ্তাহ আগে আমরা এক বিবৃতিতে জানিয়েছি, আমাদের গ্রাহক ও ক্রেতাদের ক্রয় করা টিকেটের অর্থ ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল অবশ্যই ফেরৎ দেবে এবং আমরা আবার এই প্রাচীন ব্যবসা প্রতিষ্ঠানকে কমিউনিটির সেবায় নিয়োজিত করবো। পূর্বের প্রতিশ্রুতি মত আমরা সম্প্রতি ক্রেতাদের কাছ থেকে টিকেটের কপি ও মানি রিসিপ্ট সংগ্রহ করেছি।
তিনি বলেন, একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ায় পর্যায়ক্রমে সকলের অর্থ ফেরৎ দেয়া হবে। যে ২৫ জনকে আমরা ফোন করবো, কেবল তারাই নির্দিষ্ট দিনে আসবে। পর্যায়ক্রমে সকল ক্রেতাদেরই ডাকা হবে। অস্থিরতার কোন কারণ নেই। কেবল ধৈর্য্যের প্রয়োজন।
তিনি আরো বলেন, আমরা আবার ব্যবসায় ফিরে এসেছি। ব্যবসাকে আবার সতেজ করতে ও এগিয়ে নিয়ে যেতে আমরা নতুন ব্যবস্থাপনা ও নতুন পার্টনারশীপ নিয়ে শুরু করছি। ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল এর চরম দুর্দিনে ক’জন ব্যবসায়ী এগিয়ে এসেছে, যারা আমারও দীর্ঘদিনের পরিচিত ও বন্ধু।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক প্রদীপ সাহা, রতন তালুকদার, মোহাম্মদ রতন কবির উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ