Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আমেরিকার বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কে বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: October 13, 2017 | 11:58 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: আমেরিকার বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কে উদযাপিত হয়েছে কঠিন চীবর দানোৎসব। ৮ অক্টোবর এ উপলক্ষে বিহারে আয়োজন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের। প্রথম পর্বে বিহার অধ্যক্ষ ভদন্ত মুদিতারতœ থের এর সঞ্চালনায় বিশ্ব সুখ-শান্তি কামনায় সমবেত সূত্রপাঠ, বৌদ্ধ পূজা, বৌদ্ধ মূর্তি উৎসর্গ, সদ্ধর্মদেশনা,অষ্ট পরিস্কারসহ সংঘদান, ভিক্ষুসংঘকে পিন্ডদান ও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের সূত্রপাত হয়।
মধ্যাহ্নভোজের পর উত্তম বড়–য়ার সঞ্চালনায় মহান এই ধর্মানুষ্ঠানে মৈত্রী ভাবনা পাঠ করেন সপ্তবর্না বড়–য়া ও সুদিপ্তা বড়–য়া। উদ্ভোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ বিহার অব নিউইয়র্কের সভাপতি নয়ন বড়–য়া। স্বাগত রাখনে উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অমল বড়–য়া। নিউইয়র্ক সাধনানন্দ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরতœ মহাথেরো’র সভাপতিত্বে শ্রীলংকান বৌদ্ধ বিহারের ভদন্ত কৌন্ডন্যর্য মহাথেরো সদ্ধর্মদেশনা প্রদান করেন। এতে আরো সদ্ধর্মদেশনা করেন বুদ্ধিস্ট কাউন্সিল অব নিউইয়র্কে সভাপতি বৌদ্ধ ভিক্ষু ড.কেনজিৎসু নাকাগাকি, ভদন্তনন্দা থেরো, বিহার অধ্যক্ষ ভদন্ত মুদিতারতœ সহ পূজনীয় প্রাজ্ঞ ভিক্ষুসংঘ। পঞ্চশীল প্রার্থনা করেন মিলন বড়–য়া। চীবর পরিক্রমা করে কঠিন চীবর উৎসর্গ শেষে বিহারের সাধারণ সম্পাদক রাখাল বড়–য়া সবাইকে ধন্যবাদ জানান।

ট্যাগ:
Situs Streaming JAV