ব্রঙ্কসে রাধাকৃষ্ণ সেবক সংঘের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: রাধাকৃষ্ণ সেবক সংঘের আয়োজনে ব্রঙ্কসে তৃতীয় বারের মত হয়ে গেলো সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। গত ৭ ও ৮ অক্টোবর পিএস ১০৬ এ উৎসবের আয়োজন করা হয়। পুরোহিত রতন চক্রবর্তী দেবী দুর্গার পূজা অর্চ্চনা শুরু করেন। পূজা শেষে স্বপন অধিকারী ও মনিকা বিশ্বাসের উপস্থাপনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। রাধাকৃষ্ণ সেবক সংঘের নিজস্ব শিল্পীরা আরাধনা সংগীত পরিবেশন করেন। পরে শিশু শিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য, সংগীত ও নাটক পরিবেশিত হয়।
পূজার দ্বিতীয় দিন সন্ধ্যার আগেই ভক্তদের সমাগম শুরু হয়। এ দিনের বিশেষ আকর্ষণ ছিল নাট্যনুষ্ঠান অকাল বোধন এবং প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুবুবের গান।
অকাল বোধন নাটকের শিল্প নির্দেশনা ও সম্পাদনা করেন শুভাশীষ পাল অর্ঘ। পরিচালনা করেন শ্রী খোকন পাল। নাটকটির প্রধান প্রধান চরিত্রে অভিনয় করেন: খোকন পাল, প্রদীপ বিশ্বাস, মিঠুন দেব, শুক্তা ধর, অজিত চন্দ, সদানন্দ ঘোষ, রাম প্রসাদ হালদার, প্রভাত কুন্ডু, নারায়ন দাস, অর্ক দেবনাথ, প্রত্যয় বিশ্বাস, দীপ্র দেবনাথ।
পূজা চলাকালীন সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে বাংলাদেশ থেকে জাতীয় সংসদ সদস্য পংকজ দেবনাথ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তাপস পাল উপস্থিত ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানান। পূজায় ভক্তদের প্রসাদের অনুদান দিয়েছেন সন্ধ্যা রায় ও তার পরিবার এবং পার্কচেষ্টার ফ্যামিলি ফার্মেসী।
আকর্ষণ হিসেবে ছিল র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার স্বর্ণের চেইন, ২য় পুরস্কার স্বর্ণের আংটি, ৩য় পুরস্কার শাড়ী।
এবারের পূজার আহবায়ক ছিলেন খোকন পাল। যুগ্ম আহ্বায়ক ছিলেন উত্তম সাহা, মোহন দেব, রনেন্দ্র তালুকদার, সুদেব ভট্রাচার্য, বিপুল মজুমদার। পূজা শেষে রাধাকৃষ্ণ সেবক সংঘের সাধারণ সম্পাদক নেপাল কুন্ডু ও সভাপতি নিতাই নাথ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ