‘স্টপ কিলিং রোহিঙ্গা মুসলিম ইন মায়ানমার’ : জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র যুব সংহতির বিক্ষোভ সমাবেশ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ‘স্টপ কিলিং রোহিঙ্গা মুসলিম ইন মায়ানমার’ শ্লোগানের মধ্য দিয়ে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতি। সমাবেশ থেকে রোহিঙ্গাদের উপর নিপীড়ন-নির্যাতন, অত্যাচার আর হত্যা বন্ধের দাবী জানানোর পাশাপাশি অবিলম্বে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জোর দাবী জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষেই রোহিঙ্গা সমস্যা সমাধান সম্ভব। তাই আগামী দিন তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চান এবং এজন্য দেশের জনগণের সহযোগিতা কামনা করেন। ইউএনএ
রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির পক্ষে যুক্তরাষ্ট্র যুব সংহতি শুক্রবার অপরাহ্নে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলে। এসময় সমাবেশকারী দলীয় ব্যনার ও জাতীয় পতাকা হাতে বিভিন্ন শ্লোগান দেয়।
সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল কাদের লিপু এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবিএম খায়রুল আলমের নেতৃত্বে সভায় সাবেক এমপি শহীদুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা আব্দুর নূর বড় ভূইয়া, জাতীয় পার্টি নেতা ও মুক্তিযোদ্ধা ইসমাইল খান আনসারী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী ও খন্দকার আলী নাসিম, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য আলতাফ হোসেন নিউইয়র্ক সিটি জাতীয় পার্টির সভাপতি শুভঙ্কর গাঙ্গুলী, জাপা নেতা জাফর মিতা, , যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির যুগ্ম তথ্য ও যোগাযোগ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক ফারহিন আহমেদ স্বর্ণা সহ জাতীয় পার্টি ও যুব সংহতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘের মহাসচিব বরাবর কেন্দ্রীয় জাতীয় যুব সংহতির পক্ষে একটি স্মারকলিপি দেয়া হয় বলে সংগঠনের নেতারা দাবী করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ