Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে : যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: October 14, 2017 | 8:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের ন্যায় বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামীকাল ১৫ই অক্টোবর রবিবার বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সংগে বিএনপির অনুষ্ঠিতব্য নির্বাচনী সংলাপ নিয়ে নানান জল্পনা কল্পনার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এক বিবৃতিতে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের নের্তৃবৃন্দ বিবৃতিতে বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সংগে বিএনপির বৈঠকের আলোচ্য সূচী নিয়ে অহেতুক জল্পনা কল্পনা চলছে। নের্তৃবৃন্দ বলেন, এক্ষেত্রে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে বর্তমান সরকারের অধীনেই এবং নির্বাচন কমিশনের সার্বিক তত্বাবধানে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। গণতান্ত্রিক অন্যান্য দেশে যে প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয় আমাদের দেশেও তার ব্যত্যয় ঘটবে না। তারা বলেন, বিএনপি’র কোন অযৌক্তিক দাবীর কাছে আশা করি আমাদের বিজ্ঞ নির্বাচন কমিশন মাথা নত করবে না। বর্তমান নির্বাচন কমিশন দেশের প্রচলিত আইনের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল থেকেই আগামী গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন সমাপ্ত করবেন বলে আমরা দৃঢভাবে বিশ্বাস করি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ