Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

টিভি এ্যাঙ্কর তাসমিন মাহফুজ পেলেন ‘ফোবানা এওয়ার্ড’

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: October 15, 2017 | 10:37 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা : টিভি এ্যাঙ্কর তাসমিন মাহফুজকে ‘ফোবানা এওয়ার্ড’ প্রদান করা হলো। ৮ অক্টোবর পর্যন্ত ৩দিনব্যাপী ফ্লোরিডার মায়ামী সিটিতে ‘ফোবানা’র (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) ৩১তম বাংলাদেশ সম্মেলনে হাজারো প্রবাসীর বিপুল করতালির মধ্যে এই এওয়ার্ড গ্রহণ করেন টিভি এ্যাঙ্কর তাসমিন মাহফুজ।
আমেরিকায় জন্মগ্রহণকারি তাসমিন মা-বাবার সাথে ফ্লোরিডায় বসবাস করাকালে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে নিজেকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রাখেন। বিশেষ কৃতিত্বের সাথে জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এ্যামরয় ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজে গ্র্যাজুয়েশনের পর লিগ্যাল স্টাডিজে মাস্টার্স করেছেন তাসমিন। এরপর জাতিসংঘে দু’বছর ইন্টার্নীশিপ করেছেন। এরপর তাসমিন সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। বর্তমানে তিনি ডব্লিউডিভিএমন নিউজের এ্যাঙ্কর এবং প্রযোজক।
পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে তাসমিনকে টিভি নিউজে অসাধারণ কৃতিত্ব প্রদর্শনের জন্যে ‘গ্র্যাসী এওয়ার্ড’ প্রদান করেছে ‘এলায়েন্স ফর উইমেন’। ইউটাহ অঙ্গরাজ্যের ‘জার্নালিজম এওয়ার্ড’ও পেয়েছেন তাসমিন। মার্কিন মিডিয়া জগতে নারী সাংবাদিকদের এই প্রতিষ্ঠানের এওয়ার্ড পাবার পর তাসমিনের কর্মপরিধি বেড়ে গেছে। তিনি যেখানেই সুযোগ পাচ্ছেন, সেখানেই বাংলাদেশকে উপস্থাপনে সচেষ্ট হচ্ছেন। তাসমিনের সাংবাদিকতার মধ্য দিয়ে প্রকারান্তরে মার্কিন মুল্লুকে বাংলাদেশী বংশোদ্ভূতদের উজ্জ্বল একটি উপস্থিতির প্রকাশ ঘটছে।
ফোবানা সম্মেলনে তারই বহি:প্রকাশ ঘটলো বলে সম্মেলনের কর্মকর্তারা উল্লেখ করেন। তাসমিনের বাবা চট্টগ্রামের সন্তান আব্দুল ওয়াহিদ মাহফুজ এবং মা নাজমুন পারভিনও ফ্লোরিডায় বাঙালি সংস্কৃতি নিয়ে কাজ করছেন বহু বছর যাবত। এই সম্মেলনে তাসমিনের বাবা ওয়াহিদ ম্হাফুজকেও ফ্লোরিডার প্রথম ব্যবসায়ীর এওয়ার্ড প্রদান করা হয়েছে। এসব এওয়ার্ড হস্তান্তর করেছেন ফোবানার এই সম্মেলনের প্রধান অতিথি পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তাসমিন নিজের অনুভ’তি ব্যক্তকালে বলেন, ‘এ সম্মান নতুন প্রজন্মের সকলকে অনুপ্রাণীত করবে বাঙালি সংস্কৃতি লালনে। একইসাথে আমাকে আরো উদ্বুদ্ধ করবে মার্কিন মিডিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায়।’ এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ