Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

এনএবিসি কনভেনশনে ফ্লোরিডায় প্রবাসীদের মিলনমেলা

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: October 15, 2017 | 10:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, ফ্লোরিডা : যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙ্গালীদের মিলনমেলা বসেছিলো ফ্লোরিডার নর্থ মায়ামি বিচ কালচারাল থিয়েটার সেন্টারে। গত ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী অনুষ্ঠিত ৩১তম নর্থ আমেরিকা-বাংলাদেশ কনভেনশনে (এনএবিসি) বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, নাট্যকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে মুখরিত ছিল পরিবেশ।
মরহুম চিত্রভিনেতা নায়করাজ রাজ্জাক, কন্ঠযোদ্ধা আবদুল জব্বার ও নিপীড়িত রোহিঙ্গাদের উৎসর্গ করার মধ্য দিয়ে সমাপ্ত হয় অনুষ্ঠানমালা। ছিল সেমিনার, কবিতা আবৃত্তি, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত, নৃত্য ও গানসমৃদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া দুই দেশের ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরা হয়েছে কনভেনশনে। বাংলাদেশ, ভারত ও আমেরিকার কন্ঠশিল্পীদের গানের আসর ছিল দর্শকশ্রোতাদের কাছে অত্যন্ত উপভোগ্য।
কনভেনশনের শেষ দিনে ঘোষণা করা হয় এনএবিসি’র নতুন চেয়ারম্যানের নাম। সর্বসম্মত সিদ্ধান্তে এনএবিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সোসাইটি অব সাউথ ফ্লোরিডার প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দিনাজ খান। ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সেক্রেটারী নির্বাচিত করা হয়েছে সোহেল জুবায়েরকে। বিদায়ী চেয়ারম্যান আবু লিয়াকত হোসেন নব নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ দিনাজ খানকে দায়িত্ব বুঝিয়ে দেন।
গত ৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ৩১ তম নর্থ আমেরিকা বাংলাদেশ কনভেনশনের উদ্বোধন করেন এনএবিসি’র বিদায়ী চেয়ারম্যান আবু লিয়াকত হোসেন। সভাপতিত্ব করেন কনভেশনের ২০১৭ এর প্রেসিডেন্ট মোহাম্মদ দিনাজ খান। সেক্রেটারি নাঈম খান দাদনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এনএবিসি কনভেনশনের আহবায়ক কুদরত ই খুদা, নির্বাহী কমিটির ইতরাদ জুবায়ের, সোহেল জুবায়ের, মনজুরুল হোসেন, মনির চৌধুরী, মিল্টন মজুমদার, ফারুক আলম, মোঃ দিদারুল আলম, লিটন মজুমদার, উত্তম দে, আবুল হাসিব ডিউক, নাহিদ নজরুল, শহিদ ফিরোজ, আবু বাসার জাহাংগীর, আবু ইদ্রিস লাবু, মোহাম্মদ মহসিন হাসান, শাহিন চৌধুরী, মোহাম্মদ ডি হায়দার, মোঃ আবু নাঈম, প্রধান পৃষ্ঠপোষক রানা খান, মোহাম্মদ জামান, নাফিস আহমেদ, সালাম চাকলাদার, আনোয়ারুল খান দিপু, রাশেদ খান হারুন, জুনায়েত আক্তার,সাইফুল্লাহ চৌধুরী লেবু, মোঃ রুবেল, মোহাম্মদ টিটু, সজিব চৌধুরী, ক্ষুুদিরাম, মাফিয়া রহমান, জব্বার মাতব্বরসহ বাংলাদেশ সোসাইটি অব সাউথ ফ্লোরিডার নেতৃবৃন্দ।
প্রবাসে বিনোদন বিষয়ে বক্তব্য রাখেন নাট্যকার পিযুষ বন্দোপাধ্যায়। উপস্থিত ছিলেন তার সহধর্মীনি জয়াকর। তিন দিনের অনুষ্ঠান সঞ্চালনা করেন শারমিন সিরাজী সোনিয়া ও মাসুদ ডি হায়দার। বাংলাদেশী ও আমেরিকান নতুন প্রজম্মের শতাধিক স্কুল শিক্ষার্থীদের নিয়ে ৩ দিনের অনুষ্ঠানে আবহমান বাংলার প্রতিচ্ছবির কোরিওগ্রাফি করেন ফ্লোরিডার অনিবা জামান। এতে বাংলাদেশী ছাড়াও অন্যান্য কমিউনিটির তরুণ তরুণীরা বাংলা ভাষায় অভিনীত এসব কোরিওগ্রাফিতে অংশ নেন।
গান পরিবেশন করেন কলকাতার জনপ্রিয় গায়ক জিত গাংগুলী, শুভশ্রী, বাংলাদেশের সামিরা আব্বাসী,কালামিয়া, পিন্টু, কৃষনা তিথী, চন্দ্রা রায়, স্থানীয় শিল্পী পাপ্পু রহিম, মিজানুর রহমান, ইরুজা বেগম, নৃত্য পরিবেশন করেন প্রিয়া ও মিম খান। কবিতা আবৃত্তি করেন মিনা রহমানের দল। বাদ্যযন্ত্রে ছিলেন সারগাম ব্যান্ড।
দ্বিতীয় দিনে হোটেল হলিডে এক্সপ্রেস মিলনায়তনে এনএবিসির সেমিনার অনুষ্ঠিত হয়। এতে মূল আলোচক ছিলেন নাট্যকার পিযুষ বন্দোপাধ্যায়।
এবারের এনএবিসি সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ সোসাইটি অব সাউথ ফ্লোরিডা। আগামী বছর এনএবিসির সম্মেলন অনুষ্ঠিত হবে বোস্টনে। এর আহবায়ক হয়েছেন মনির চৌধুরী মিলন।
এনএবিসির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে মোহাম্মদ দিনাজ খান বলেন, হাটিহাটি পা পা করে এনএবিসি আজ ৩১ বছরে পদার্পন করলো। নিয়মিত সম্মেলনের পাশাপাশি মাসিক সভাসহ বছরের বিভিন্ন দিবসেও প্রোগ্রাম আয়োজন করা হবে। সকল দল ও ব্যাক্তিস্বার্থের উর্ধে উঠে এনএবিসিকে দেশ ও প্রবাসের সেতু বন্ধন হিসেবে গড়ে তুলবো।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV