Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

শিক্ষার সংস্কৃতি : সবার ছেলে-মেয়েদের কি শিক্ষার মূল উদেশ্য এক?

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: October 15, 2017 | 9:40 PM

বিদিতা রহমান : শিক্ষা আমাদের জীবনের সঠিকভাবে প্রতিভা বের করার সুযোগ দেয়। আর সংস্কৃতি আমাদের সেই সুযোগ ভালোভাবে বাস্তবায়ন করার পথ দেখায়- এবং আরো ভালোভাবে সংস্কৃতিকে বুঝবার জ্ঞান দান করে। কিন্তু কিছু বিষয় কেন জানি আমরা ভালো ভাবে অবগত নই। এর মধ্যে আছে বিভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতি। বিভিন্ন দেশের শিক্ষা ও সংস্কৃতি এক নয় কিন্তু প্রাথমিক ধারণা একই। যেমন শিক্ষা আমাদের ভালো ভাবে বেঁচে থাকতে শেখায় আর সঠিকভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সংস্কৃতি পেশাদার সন্তুষ্টি, মনোবল, এবং কার্যকারিতা, সেইসাথে শিক্ষার্থীর শেখার জন্য পরিপূরক এবং সুখের জন্য সহায়ক। শিক্ষাগত সংস্কৃতিগুলি এমন কাঠামো যেখানে শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মাঝে মাঝে কিছু লোকের কথা শুনি আর বুঝার চেষ্টা করি। প্রশ্ন জাগে, আমাদের দেশে অনেক পরিবার কিন্তু সবার বাচ্চাদের কি শিক্ষার মূল উদেশ্য এক? তাহলে আমরা কোন সংস্কৃতি মেনে চলছি?
কিছু মানুষকে বলতে শুনি, ছেলে মেয়ে হয়েছে এই জন্য লেখা পড়া করাতে হবে- না হলে লোকে কি বলবে? কিছু মানুষ বলেন, লেখা পড়া না করলে আমাদের বুড়ো বয়সে কে খাওয়াবে? কেউ বলেন, লেখা পড়া না করলে বন্ধু-বান্ধবের অথবা আত্মীয়-স্বজনদের কাছে মুখ দেখাতে পারবো না? কেউ কেউ বলে ফেলেন, ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে লেখা পড়া করার কোনো মানে হয় না! খুবই আশ্চর্য যে কেউ বলে না, আমার ছেলে মেয়ে মানুষ হোক- যাতে করে পৃথিবীর জন্য উদাহরণ হিসেবে তৈরী হয়, তারা যাতে জীবনকে সহজ ও সুন্দর ভাবে দেখতে পারে ও মানুষকে স্বাভাবিক ভাবে চলতে সাহায্য করে, যা হবার আগ্রহ আছে তাই হোক এবং সেটিতে সে খুব ভালো হোক। আমরা কি কেউ এই ভাবে আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছি বা আমরা সেই শিক্ষা পেয়েছি? এই সংস্কৃতি কোথা থেকে এসেছে?
প্রতিটি বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সংস্কৃতি বিষয়ক কিছু বিষয় রাখা উচিত যাতে করে আমরা যেই যুগে বাস করছি সেই যুগের সাথে আমাদের সমন্বয় সাধন সহজ হয়। যেমন: বিনয়, অভ্যাস, প্রণালী, নীতিশাস্ত্র- এই সম্পর্কিত বিষয়াদি পাঠ্যসুচিতে উপস্থিত থাকলে আমরা বিভ্রান্তিকর অবস্থায় যাবো না। শিক্ষার মৌলিক সংস্কৃতি সঠিক দিক নির্দেশনা- যার মূল সংজ্ঞার্থ আলোচনা করলে বলা যায়, বিশেষত একটি স্কুল বা বিশ্ববিদ্যালয়ে আলোকসম্পাত অভিজ্ঞতা গ্রহণ বা পদ্ধতিগত নির্দেশ প্রাপ্ত করার প্রক্রিয়া- যা প্রয়োগ করে আমরা আমাদের জীবনের ক্রিয়া ও প্রতিক্রিয়া বুঝতে সক্ষম হবো আর জীবন চলার পথে আমাদের যা করণীয় যাতে করে নিজের ও অন্যের কল্যাণ করা যায় সেই বিষয়ে নিশ্চিত হবো। সেইটাই শিক্ষার সংস্কৃতি। যেই বিষয় নিয়ে আমাদের আগ্রহ, যেই বিষয় আমাদের পরিপূর্ণ ধারণা ও বাহ্যিক ধারণা সম্পর্কে আমাদের প্রাথমিক জ্ঞান আমাদের পথ চলতে সাহায্য করে।
হয়তো আমাদের অভিভাবক সকলে এই বিষয়গুলো অবগত নয়। আমরা চেষ্টা করবো, যাতে করে এই চলমান যুগের তথ্য আমরা সকলে অবগত হই আর শিক্ষার ভুল সংজ্ঞা থেকে বিরত থাকি। আমাদের অভিভাবকদের সাথে কথা বলতে পারছি না ঠিক ভাবে, কারণ প্রজন্মের পার্থক্য! আমাদের অভিভাবক যেভাবে যুগ দেখে আসছে সেভাবে আমরা দেখতে পারছি না কারণ – “সময়” অনেক বড় একটা কারণ। সংস্কৃতি শিক্ষার সাথে সংযুক্ত নয় বরং শিক্ষা সংস্কৃতিকে আমাদের সমস্যা চিহ্নিত করতে সাহায্য করে। যা কিনা সহজভাবে বলা যায়, শিক্ষার নিজস্ব সংস্কৃতি আছে।
আমরা অন্য দেশের সংস্কৃতি দেখলে হয় মুগ্ধ হয়ে যাই অথবা সমালোচনা করি কিন্তু সংস্কৃতি ও মানুষের মনের ধারণা বা পারিবারিক ঐতিহ্য এক নয়, এইখানে খানিকটা শংকা আছে। আমরা শিক্ষার সংস্কৃতির সাথে অন্য কোনো অনুশীলনী সংযুক্ত যাতে না করি সেইদিকে দৃষ্টিপাত দিতে হবে।
লেখক: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সেন্ট জোন্স ইউনিভার্সিটি, নিউইয়র্ক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV