পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে জন্মদিন পালন টিফানির : অনুষ্ঠানে নেই ট্রাম্প, ইভানকা, মেলানিয়া
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন টিফানি। তবে নিজের ২৪তম জন্মদিনে বাবা ডোনাল্ড ট্রাম্প, বোন ইভানকা ট্রাম্পসহ অন্যান্য ভাইবোনদের কাছে পেলেন না ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা মাপসের একমাত্র সন্তান টিফানি ট্রাম্প। মা মার্লা মাপস ও ভাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গেই কেক কেটে সন্তষ্ট থাকতে হল টিফানিকে।
ডেইটি মেইলের ছবিতে দেখা যায়, ম্যানহাটনের উরবানি ট্রুফিলসে শনিবার রাতে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন টিফানি। ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এতে উপস্থিত ছিলেন না। এমনকি ইভানকা, জ্যারেড কুশনার, এরিক ট্রাম্প ও লরা ট্রাম্পও ছিলেন অনুপস্থিত। তবে ভাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র স্ত্রী ভেনেসা ট্রাম্প সহ পাঁচ সন্তানকে নিয়ে টিফানির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন।
ভ্যানেটি ফেয়ারের খবরে বলা হয়, টুইটার প্রিয় ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমেও টিফানিকে শুভেচ্ছা জানান নি। যদিও এর আগে নিজের ব্যক্তিগত বিষয়সহ পরিবারের অন্য সদস্যদের টুইট পোস্টে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়ে আসছিলেন ট্রাম্প। এই তালিকা থেকে বাদ যান নি মার্কিন কোস্ট গার্ড, নেভী, বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর সদস্যরা।
এমনকি ইভানকা, মেলানিয়াও টিফানিকে জন্মদিনের শুভেচ্ছা জানান নি। জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থী টিফানির সঙ্গে ইভানকা, মেলানিয়ার সম্পর্ক কেমন সেটিও অস্পষ্ট। তবে জুনে বাবার জন্মদিনে ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান টিফানি। সূত্র: ভ্যানেটি ফেয়ার।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং