Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

সাবেক ফুটবল খেলোয়াড়দের মধ্যে ভয়ঙ্কর মস্তিষ্ক রোগ ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি : গবেষণার জন্য মস্তিষ্ক দান মার্কিন কংগ্রেসম্যান ডেভিড সিসিলিনের

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: October 15, 2017 | 11:16 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান ডেভিড সিসিলিন গবেষণার জন্য তাঁর মস্তিষ্ক দান করার সিদ্ধান্ত নিয়েছেন। বেশকিছু সাবেক ফুটবল খেলোয়াড়দের মধ্যে দেখা দেওয়া মস্তিষ্কের একটি রোগের গবেষণার জন্যে তাঁর মস্তিষ্ক দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর এবিসি নিউজ’র।
ডেমোক্রেটিক রিপাবলিকান কংগ্রেসম্যান ডেভিড সিসিলিন তাঁর ছোটবেলায় পপ ওয়ার্নার ফুটবল খেলেছিলেন।
মার্কিন সাময়িকী প্রভিডেন্স জার্নাল জানায়, শুক্রবার সিসিলিন ওয়াশিংটনের একটি সংবাদ সম্মেলনে মস্তিষ্ককের এই ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি রোগটি প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি সাবেক খেলোয়াড়দের অতিরিক্ত চাপে থাকার ফলে এই রোগটিতে ভোগার জন্যে উদ্বেগ প্রকাশ করেন।
সিসিলিন ওই সম্মেলনে এই রোগ সারাতে কংগ্রেসের ভূমিকার প্রশ্ন তুলেছেন। এই সময়ে একজন গবেষক মজার ছলে বলে তাঁর মস্তিষ্ক দানের কথা বলে উঠলে তিনি বলেন, ‘এতে আমি আরও খুশি হব। আমি মারা যাওয়ার পর এই গবেষণায় আমার মস্তিষ্ক দান করলাম।‘
উল্লেখ্য, সাবেক ফুটবল খেলোয়াড়দের মধ্যে ভয়ঙ্কর এই রোগটি দেখা দিয়েছে যেখানে তারা খুবই অল্পতে রেগে যান এবং কিছুই দীর্ঘসময় ধরে মনে রাখতে পারছেন না। বিজ্ঞানীরা ধারণা করছে, অতিরিক্ত চাপে থাকার ফলে খেলোয়াড়দের মস্তিষ্ক অতিরিক্ত চাপে থাকে, যার কারণে এটি তাঁর ভারসাম্য হারিয়ে ফেলে।
গবেষকরা জানায়, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) এর পরিবার থেকে ১১১ জন সাবেক খেলোয়াড়ের মস্তিষ্ক পরীক্ষা করার পর ১১০ জনের মস্তিস্কেই এই রোগটি দেখা দেয়।
ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি নামক এই রোগটি সবচেয়ে বেশি দেখা দিয়েছে সাবেক খেলোয়াড়দের মধ্যে। সূত্র: এবিসি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ