নিউইয়র্কে আবারো একমঞ্চে উপমহাদেশের দুই কিংবদন্তী সংগীত শিল্পী রুনা-সাবিনা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে আবারো একমঞ্চে গান গেয়ে দর্শক মাতালেন উপমহাদেশের দুই জীবন্ত
কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা ইয়র্ক কলেজের সুবিশাল অডিটরিয়ামে এই দুই শিল্পী প্রায় তিন ঘণ্টা মনোমুগ্ধ সঙ্গীত পরিবেশন করেন।




উত্তর আমেরিকার জনপ্রিয় এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান শো’টাইম মিউজিক এন্ড প্লে আয়োজিত এই লাইভ কনসার্টে রুনা লায়লা ও
সাবিনা ইয়াসমিনকে প্রবাসীদের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
রাত ৮টায় প্রথমে মঞ্চে আসেন সাবিনা ইয়াসমিন। প্রায় দেড়ঘণ্টা তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন
রুনা লায়লা। বাংলা গানের পাশাপাশি তিনি নিজের জনপ্রিয় কয়েকটি উর্দু গান পরিবেশন করেন। গত বছর মঞ্চে একসঙ্গে গান পরিবেশন করলেও এবার একসঙ্গে কোনো গান করেননি তারা।
অনুষ্ঠানের আয়োজক শো’টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান বলেন, যতবার তিনি সুযোগ পাবেন কিংবদন্তী এই দুই গুণী
শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করে যাবেন। তিনি বলেন, তাদের আন্তরিক সহযোগিতার জন্যই আমরা ২য় বারের মত এ আয়োজন করতে পেরেছি। কৃতজ্ঞতা জানাই কিংবদন্তী এ দুই শিল্পীকে।
উল্লেখ্য, গত বছরের মে মাসে একইস্থানে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের কনসাট আয়োজন করেছিল শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে। (ছবি : নিহার সিদ্দিকী)
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর