Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

“স্টপ কিলিং রোহিঙ্গা মুসলিম ইন মায়ানমার” : জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র যুব সংহতির বিক্ষোভ সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: October 18, 2017 | 12:42 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘স্টপ কিলিং রোহিঙ্গা মুসলিম ইন মায়ানমার’ শ্লোগানের মধ্য দিয়ে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতি। সমাবেশ থেকে রোহিঙ্গাদের উপর নিপীড়ন-নির্যাতন, অত্যাচার ও গণহত্যা বন্ধের পাশাপাশি অবিলম্বে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য দাবী জানানো হয়। আন্তর্জাতিক আদালতে মায়ানমারের সেনা প্রধান ও অং সান সুচি বিচার দাবী করা হয়। সমাবেশে বক্তারা বলেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের পক্ষেই রোহিঙ্গা সমস্যার সুষ্ঠ সমাধান সম্ভব। তাই আগামী দিন তারা জাতীয় পার্টিকে পুন:রায় ক্ষমতায় দেখতে চান এবং এজন্য দেশের জনগণের সহযোগিতা কামনা করেন।রোহিঙ্গা মুসলিম হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতি গত ১৩ অক্টোবর শুক্রবার অপরাহ্নে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। বেলা আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলে। এসময় সমাবেশকারীরা দলীয় ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে মায়ানমারে মুসলিম গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।
সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল কাদের লিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবিএম খায়রুল আলমের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক এমপি শহীদুর রহমান, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী আব্দুর রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর নূর বড় ভূইয়াঁ, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফ হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান অনিক, জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা ইসমাঈল খান আনসারী, জাফর মিতা, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য শাহজাহান সাজু, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য ওয়াহিদ ফেরদৌস, যুক্তরাষ্ট্র যুব সংহতির সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সহ সভাপতি খন্দকার কে এ নাছিম, যুক্তরাষ্ট্র জাতীয় সাংস্কৃতিক আহবায়ক গোলাম জহিরুল করীম, যুব সংহতির সহ মহিলা বিষয়ক সম্পাদক ফারজিন আহমেদ স্বর্ণা, যুব সংহতির সহ সভাপতি মো: রুবেল আহমেদ, কাজী আউয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, দপ্তর সম্পাদক রবিউল আলম, প্রচার সম্পাদক আরিফ হোসেন, সদস্য সরোয়ার হোসেন, শাহ জাহান, বাবর হোসেন বাবু, শক্তিই গুপ্তা প্রমুখ।
বিক্ষোভ শেষে যুব সংগতির সভাপতি ও সাধারন সম্পাদকের নেতৃত্বে জাতিসংঘ সদর দপ্তরে মায়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞের প্রতিবাদে একটি স্মারকলিপি প্রদান করেন। সবশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV