Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের ‘৮ দেশ’ নিষেধাজ্ঞা নিষিদ্ধ করেছে আদালত

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: October 18, 2017 | 1:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্র ভ্রমণে আট দেশের নাগরিকদের ওপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা ঘোষণা স্থগিত করেছে আদালত। ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা চলতি সপ্তাহেই কার্যকর হবার কথা ছিল। কিন্তু এরইমধ্যে ডেরিক ওয়াটসন নামের একজন বিচারপতি হাওয়াই অঙ্গরাজ্যে ট্রাম্পের ওই আদেশকে নিষিদ্ধ ঘোষণা করেন।

গত মাসে দেয়া ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা  ঘোষণা ছিলো ছয়টি মুসলিম দেশের নাগরিক। দেশগুলো হলো ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, চাদ। এছাড়া, দক্ষিণ কোরিয়া এবং ভেনেজুয়ালাও ছিল এই নিষেধাজ্ঞার আওতায়।

এই আদেশ জারি করার সময় এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফেডারেল ইমিগ্রেশান ল বা অভিবাসী আইনের আওতায় প্রেসিডেন্ট এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

এই আদেশে বিচারক ওয়াটসন আরো বলেন, ১৫০ মিলিয়ন জাতীয়তার মধ্যে কেবল এই ছয়টি নির্দিষ্ট দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলে যে কথা বলা হয়েছে তার পক্ষে যথেষ্ট প্রমাণাদি নেই।

নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী একধরণের আলোচনা-পর্যালোচনার উপর ভিত্তি করে গত সেপ্টেম্বরে হোয়াইট হাউজ সর্বশেষ এই ভ্রমণ-নিষেধাজ্ঞাটি আরোপ করেছিল। বিবিসি বাংলা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ