যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল ইসলাম অনুর আত্মার মাগফেরাত কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা
ইউএসএনিউজঅনলাইন.কম :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল ইসলাম অনুর আত্মার মাগফেরাত কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উদ্যোগে আজ ১৮ অক্টোবর বুধবার সন্ধ্যা ৮টায় জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে এক দোয়া মাহফিল এবং তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ উক্ত অনুষ্ঠানে আওয়ামী পরিবারের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনু বাংলাদেশ সময় ১৮ই অক্টোবর বুধবার সকাল ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ