নূরুল ইসলাম অনুর মৃত্যুতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনু এবং ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ঝালকাঠি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি নুরুল ইসলাম খলিফার মৃত্যুতে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ এর উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।গত ১৭ অক্টোবর ,মঙ্গলবার রাতে আটলান্টিক সিটির মিঃ ষ্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব। শোকসভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী আবদুর রউফ মিয়া।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরী লিটনের সঞ্চালণায় শোকসভায় মরহুমদের বর্নাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনযাএার উপর আলোচনায় অংশ নেন জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সাব্বির হোসেন ভূঁইয়া,আবদুল জামিল ,গোলাম হাফিজ, শামসুল ইসলাম শাহজাহান , শহীদ খান, শেখ সেলিম , রওশনউদদীন , ফরহাদ সিদ্দিক , জয়ন্ত সিংহ, সুব্রত চৌধুরী প্রমুখ।শোকসভায় বক্তারা মরহুমদের আত্মার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।সভায় মরহুমদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনুর রোগ মুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অনুষ্ঠান চলাকালীন মরহুমের মৃত্যু সংবাদ এসে পৌঁছলে সভায় এক বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয় এবং সভায় উপস্থিত নেতৃবৃন্দ মরহুম অনুর বিয়োগ ব্যথায় ভারাক্রান্ত হয়ে পড়েন এবং তাঁর জন্য আয়োজিত দোয়া মাহফিল শোকসভায় পরিনত হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ