বঙ্গবন্ধুর সাবেক একান্ত সচিব নূরুল ইসলাম অনুর ইন্তেকালে জাসদ যুক্তরাষ্ট্র শাখার শোক : নিউইয়র্কে জাসদ’র প্রতিষ্ঠা বার্ষিকী ৫ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরে আলম জিকু। তারা এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এ এম নূরুল ইসলাম অনু বাংলাদেশ সময় ১৮ই অক্টোবর বুধবার সকাল ৭টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
নিউইয়র্কে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ’র প্রতিষ্ঠা বার্ষিকী ৫ নভেম্বর
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ যুক্তরাষ্ট্র শাখা আগামী ৫ নভেম্বর রোববার নিউইয়র্কে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে। জাসদ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নুরে আলম জিকু এক বিবৃতিতে দলীয় নেতা-কর্মীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। খুব শিগগির অনুষ্ঠানের স্থান ও সময় জানান হবে বলে জানিয়েছেন নের্তৃবৃন্দ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ