Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ল’ সোসাইটির নির্বাচন ১৫ নভেম্বর, ৩ সদস্যের নির্বাচন কমিটি গঠন

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: October 19, 2017 | 7:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ সোসাইটির নির্বাচন আগামী ১৫ নভেম্বর। এ উপলক্ষে অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কমিশনের সদস্য দু’জন হলেন অ্যাডভোকেট আজাদ তালুকদার এবং অ্যাডভোটেক আব্দুর রশীদ।

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের সংগঠনের সাধারণ সভায় সংগঠনের আয়-ব্যয়ের হিসাবও চূড়ান্ত করা হয়। ওই সাধারণ সভায় সভাপতিত্ব করেন সভাপতি অ্যাডভোকেট মোর্শেদ জামান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় এ সভামঞ্চে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট কাজী শামসুজ্জোহা, সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট এমাদউদ্দিন। বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ বখতিয়ার, অ্যাডভোকেট মজিবর রহমান, জাকির হোসেন মিয়া, ফেরদৌস আলী, মতলুবুর রহমান, নিজাম উদ্দিন, মো. ঘাবিব, লুৎফর রহমান, মোহাম্মদ কাইয়ুম, নাসিরউদ্দিন, এমাদউদ্দিন প্রমুখ।সংগঠনের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান, ভোটার নবায়ন ও নতুন তালিকাভুক্তির শেষ তারিখ হচ্ছে ২৮ অক্টোবর। চলতি বছর ব্যয় হয়েছে ১২৮৫০ ডলার। এর মধ্যে ১০ হাজার ৫০০ ডলারই দিয়েছেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান। এ জন্যে উপস্থিত সকলে তার প্রশংসা করেন। সকল দ্বিধা-দ্বন্দ্ব দূরে সরিয়ে নবউদ্যমে এই সোসাইটির কর্মকাণ্ড এগিয়ে নেয়ার সংকল্প ব্যক্ত করে বক্তব্য রাখেন তারা। সমাপনী বক্তব্যে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার জন্যে মোর্শেদা জামান সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ