Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বঙ্গবন্ধুর একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল ইসলাম অনুর মৃত্যুতে নিউইয়র্কে আওয়ামীলীগের দোয়া মাহফিল ও শোক সভা : তাঁকে শ্রদ্ধা জানাতে না পারা আমাদের ব্যর্থতা

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: October 19, 2017 | 1:56 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি এ এম নূরুল ইসলাম অনুকে শ্রদ্ধা জানাতে না পারা আমাদের ব্যর্থতা। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ রাজনীতিক। মেধাবী ছাত্র হিসেবে রাজনৈতিক জীবনে তাঁর পদচারণা শুরু। হাতে গোণা যে ক’জন রাজনীতিবিদ লেখাপড়া করে রাজনীতি করেছেন, তিনি ছিলেন তাদের শীর্ষ স্থানে। অকুতোভয়, নীতিবান, আপোষহীন আদর্শিক রাজনীতির এক উজ্জল নক্ষত্র তিনি। ক্ষমতার মোহ থেকে তিনি ছিলেন সম্পূর্ণ মুক্ত। সুদীর্ঘসময় রাজনৈতিক পথপরিক্রমায় যুক্তরাষ্ট্রে যে ক’জন রাজনীতিবিদ সব সময় শ্রদ্ধার পাত্র ছিলেন, তার মধ্যে শীর্ষে আছেন তিনি। আদর্শবান ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে সবসময় ছিলেন দেদীপ্যমান।সদ্য প্রয়াত এ এম নূরুল ইসলাম অনুর আত্মার মাগফেরাত কামনায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের দোয়া মাহফিল ও শোক সভায় বক্তারা এসব কথা বলেন। গত ১৮ অক্টোবর বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের মেজবান পার্টি হলে এ দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় এ অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, শামসুদ্দিন আজাদ, আবুল কাশেম ও লুৎফুল করিম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গির, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফরিদ আলম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, যুব বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, উপ দপ্তর সম্পাদক আবদুল মালেক, জহিরুল ইসলাম, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, কার্যকরী সদস্য মুজিবুল মাওলা, করিম চৌধুরী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সাদেক শিবলী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম ও শেখ আতিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা কফিল চৌধুরী, রফিকুল ইসলাম পাটোয়ারি, এন আমিন, খসরুজ্জামান খসরু, সাহাদাত হোসেন, আজহারুল ইসলাম, হুমায়ুন কবীর, হারুনুর রশিদ, মো. মাঈনুদ্দিন, সেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, যুক্তরাষ্ট্র মহিলা লীগের নুরুন্নাহার, যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসাইন, যুগ্ম আহবায়ক হুমায়ুন চৌধুরী, নুরুল ইসলাম, সাদিকুর রহমান প্রমুখ। এ শোক সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান প্রমুখ।সমাবেশে বক্তারা প্রয়াত এ নেতার রাজনৈতিক, সাংগঠনিক, সামাজিক ও কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করে বক্তব্য দেন। বক্তারা বলেন, ‘জাতির জনক’ বঙ্গবন্ধুর একান্ত সচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে তিনি নিজেকে যোগ্য ও ব্যক্তিত্ব সম্পন্ন আদর্শ মানূষ হিসেবে নিজকে প্রতিষ্ঠিত করেন।উল্লেখ্য, এ এম নূরুল ইসলাম অনু বঙ্গবন্ধু শেখ মুজিবের একান্ত সচিব ও পরবর্তীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেড় দশকের অধিক সময় দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে নিউইয়র্কে অনুষ্ঠিত কাউন্সিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তিনি ২০০২ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। গত ১৮ অক্টোবর বুধবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV