Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেমপত্র জনসম্মুখে

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: October 20, 2017 | 8:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেমপত্র প্রকাশ্যে এসেছে। ১৯৮২ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি ৯টি চিঠি লিখেছিলেন তার সাবেক প্রেমিকা আলেক্সান্দ্রা ম্যাকনিয়ার কাছে। চিঠিগুলো যখন লিখেছিলেন তখন কলম্বিয়া ইউনিভার্সিটি, ইন্দোনেশিয়া এবং সর্বশেষ বিজনেস ইন্টারন্যাশনাল করপোরেশনে ছিলেন ওবামা। চিঠিতে তিনি রাজনীতিতে আসার আগে মানসিক দোলাচলে ভুগছিলেন বলে জানা যায়। রাজনীতির হাতেখড়ি হওয়ার সময় কেমন মানসিক অবস্থা ছিল সেইসব ধরা পড়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টের এসব চিঠিতে। ৩০ পৃষ্ঠার চিঠি থেকে জানা যায়, পৃথিবীতে নিজের ভূমিকা, জাতিগত পরিচয়, নিজ সম্প্রদায়ের মানুষের আর্থিক উন্নতি হবে কিনা এবং প্রেমিকার সঙ্গে তার বিভিন্ন বিষয়ে মতবিরোধ ছিল যা নিয়ে ওবামা চিন্তিত ছিলেন। ২০১৪ সালেই চিঠিগুলো হাতে পায় আটলান্টার ইমরি বিশ্ববিদ্যালয়। চিঠির অংশ বিশেষ প্রকাশিত হয়েছে ওবামাকে নিয়ে লেখা একটি বইয়ে। তবে এই প্রথম সব চিঠি প্রকাশ্যে আনা হলো। গবেষকরা এই চিঠি দেখতে পারবেন। ১৯৮৪ সালে ক্যালিফোর্নিয়ার শিক্ষা জীবন শেষ করে কলম্বিয়া চলে যান ওবামা।

ইমরি ইউনিভার্সিটির কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮০ সালেই ওবামার মধ্যে হোয়াইট হাউসে যাওয়ার একটা চিন্তার কথা জানা যায় চিঠিতে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ